| লেখক | মাওলানা আবদুর রশীদ নুমানী রহ. |
| প্রকাশনী | |
| সংস্করণ | April 30, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 480 |
| Cover Type | হার্ড কভার |
উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন, হযরত মাওলানা মুহাম্মাদ আবদুর রশীদ নুমানী রাহমাতুল্লাহি আলাইহি-র ইলমি ব্যক্তিত্য ও পাণ্ডিত্য, উলূমুল হাদীসে তাঁর শ্রেষ্ঠত্ব ও অবদান সর্বজন স্বীকৃত। তাজদীদ-সংস্কার ও পূর্ণতা দান, প্রামাণ্যতা ও পরিমার্জন এবং সুদৃঢ় ও সুনিপুণ উপস্থাপনা তাঁর প্রধান বৈশিষ্ট্য। তিনি হাদীস, উলূমুল হাদীস, তাফসীর ও ফিকহ-সহ ইসলামী শাস্ত্রাবলীর জটিল, অত্যন্ত সূক্ষ্ম ও স্পর্শকাতর ইলমী বিষয়ে, আরবী ও উর্দু ভাষায় রচিত ৩৬ টির মত কিতাবের ভূমিকা ও মুখবন্ধ লিখেছেন। এসব ইলমি ও তাহকীকী ভূমিকা মিশকাত, দাওরায়ে হাদীস, এবং তাখাসসুসের ছাত্রদের জন্যে খুবই উপকারী। এমনকি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এগুলো নেসবাভুক্তও হয়েছে। কিন্তু এসব ভূমিকার কোনও তাহকীককৃত সংকলন ছিল না। তাহকীককৃত সংকলনের প্রয়োজন অনেকেই অনুভব করছিলেন। আল হাদুলিল্লাহ, মুআসসাসা ইলমিয়্যাহ থেকে এসব ভূমিকা ২ খণ্ডে প্রকাশিত হচ্ছে। উর্দু ভাষায় লিখিত ২৪ টি ভূমিকা স্থান পেয়েছে প্রথম খণ্ডে। আরবী ভাষায় লিখিত ১২ টি ভূমিকা থাকবে ২য় খণ্ডে। লেখকের সাহেবযাদা করাচী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক প্রফেসর, ডক্টর মাওলানা আবদুশ শহীদ নুমানী (হাফিযাহুল্লাহ তাআলা) লিখিত হযরতের জীবনী— “তারীখ, তাদওয়ীন, উসূলে হাদীস আওর হযরত মাওলানা আবদুর রশীদ নুমানী: এক মুখতাসার জায়েযা” এবং হযরত মাওলানা মুহাম্মদ আবদুল মালেক সাহেবের গুরুত্বপূর্ণ ভূমিকাটি “মুকাদ্দিমাতে নুমানী”র রওনক ও শোভা বহুগুণ বৃদ্ধি করবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরত মাওলানা আবদুর রশীদ নুমানী এর সকল ইলমি ও দীনী খিদমাত কবুল করে নিন, তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন, তার উলূম ও মাআরিফ থেকে ভরপুর ইসতিফাদা করার তাওফীক দান করুন।গ্রন্থটির কিছু বৈশিষ্ট্য: = মূল ভূমিকার মুদ্রণগত ত্রুটি-বিচ্যুতি যথাসাধ্য ঠিক করার চেষ্টা করা হয়েছে = গুরুত্বপূর্ণ তালীক-টীকা যুক্ত করা হয়েছে = মূল উৎসগ্রন্থের সাথে মিলানো হয়েছে = মূল ও আসল তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে = কুরআনের আয়াতসমূহের নাম্বার যুক্ত করা হয়েছে = হাদীসসমূহের তাখরীজ করা হয়েছে = উপশিরোনাম যুক্ত করা হয়েছে = আধুনিক আরবী ও উর্দু ভাষা ও বানানরীতি এবং লিপিশৈলি অনুসরণ করা হয়েছে = সংক্ষিপ্ত ও বিস্তারিত সূচিপত্র তৈরি করা হয়েছে = শিরোনাম রঙিন করা হয়েছে