| লেখক | কোহিনূর রহমান |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | সাহিত্য ও উপন্যাস |
| Language | : বাংলা |
| Number of Pages | 80 |
| Cover Type | হার্ড কভার |
মধ্যদুপুর,মনিরামপুর থানার এক অজো পাড়া গ্রাম। শস্য শ্যামলায় পূর্ণ মাঠের পর মাঠ। যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ। আম কাঁঠাল আর জাম,জামরুলে ভরা গায়ের আনাচ কানাচ। এ গ্রামের মানুষ যেমন সরল সাদাসিধে তেমনি নিরক্ষর,আর কুসংস্কারে আত্মবিশ্বাসী। এদের মধ্যে একটি পরিবার রহিম শেখের। গ্রামে সবার উপরে তার স্থান। যেমন জায়গা জিরাতে তেমনি মানে,তেমনি সন্তানে। রহিম শেখের ছয় ছেলে। দিন রাত গায়ে গতরে খাটে। তবু বাপের মন ভরে না। সারাক্ষণ আতঙ্কে থাকেন,এই বুঝি তার ছেলেরা গোল্লায় যায়। আইলের উপর বসে হুক্কা টানে আর এদিক ওদিক তাকায়,ছেলেরা তার ঠিক জায়গামত আছে কিনা। কেউ আবার টুপ করে কেটে পড়ল কিনা।