Whatsapp: +8801567808596

  |  

Track Order

মুমিনের বিয়ে

মুমিনের বিয়ে

৳380
৳190
বিবাহ—মানবজীবনের এক অনন্য অধ্যায়। ইসলামি শরিয়াহর আলোকে বিবাহ কেবল একটি সামাজিক বন্ধন নয়; এটি ইবাদত, প্রশান্তি ও পরিপূর্ণ জীবনের সোপান; পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি। অথচ এই পবিত্র পথযাত্রায় আমরা প্রায়ই হোঁচট খাই, ভুল করি, বিভ্রান্ত হই কিংবা অজ
  লেখক   মুহাম্মদ বিন মুস্তাফা আল জীবলী
  প্রকাশনী

 দাওয়া পাবলিকেশন

  সংস্করণ   April 29, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   176
  Cover Type   পেপার ব্যাক

বিবাহ—মানবজীবনের এক অনন্য অধ্যায়। ইসলামি শরিয়াহর আলোকে বিবাহ কেবল একটি সামাজিক বন্ধন নয়; এটি ইবাদত, প্রশান্তি ও পরিপূর্ণ জীবনের সোপান; পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি। অথচ এই পবিত্র পথযাত্রায় আমরা প্রায়ই হোঁচট খাই, ভুল করি, বিভ্রান্ত হই কিংবা অজ্ঞতার কারণে অশান্তির বীজ বপন করি। এই বইটিতে রয়েছে বিবাহের প্রতিটি ধাপের বিস্তারিত ও ব্যাবহারিক নির্দেশনা, যা কুরআন-সুন্নাহর আলোকে রচিত। এমনকি আধুনিক প্রেক্ষাপটে প্রযোজ্য বাস্তবসম্মত এবং প্রয়োজনীয় বিষয়াদিকে অত্যন্ত গুরুত্ব ও সচেতনতার সহিত আলোচনা করা হয়েছে। এখানে কেবল বিবাহের গুরুত্বই নয়; জীবনসঙ্গী নির্বাচনের প্রাথমিক গুণাবলি, ধর্মপরায়ণতা, চরিত্র ও বুদ্ধিমত্তার সমন্বয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কৌশল, পাত্র-পাত্রী দেখা, প্রাক-বিবাহের প্রস্তুতি, বিবাহচুক্তির শর্ত, প্রয়োজনীয়তা ও ইসলামি বিধান, প্রচলিত কুসংস্কার ও ভুল পদ্ধতির সমালোচনা, দাম্পত্যজীবনের আদব ও বিবাহ-পরবর্তী সামাজিক আয়োজন পর্যন্ত—প্রতিটি ধাপ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। বইটির অন্যতম বৈশিষ্ট্য হলো—প্রচলিত নানান ভ্রান্তি ও ভুল অনুশীলনকে চিহ্নিত করে এর বিপরীত সংশোধনী দেওয়া হয়েছে। এ ছাড়াও রাষ্ট্রীয়ভাবে অ-ইসলামী সংস্কৃতির প্রসার ও প্রভাবের দরুন বিবাহ-তালাকসহ বিবাহ-বিমুখতার নানা বিষয়ে প্রভাবিত মুসলিম সমাজের বহু ভুল ধারণাকে শরিয়াহর আলোকে চিহ্নিত করা হয়েছে। ফলে পাঠক কেবল সঠিক জ্ঞানেরই হদিস পাবেন না; বরং একটি সুস্থ, সুন্দর ও শরিয়তসম্মত পরিবার গঠনের বাস্তব রূপরেখাও পাবেন। সহজ ও প্রাঞ্জল ভাষায় রচিত এই বই কেবল গবেষক বা আলিমদের জন্য নয়; প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক অপরিহার্য সহায়িকা। যারা পারিবারিক-সামাজিকভাবে একটি পূর্ণাঙ্গ ও সঠিক দাম্পত্যজীবন গড়ে তুলতে আগ্রহী, তাদের জন্য এটি হতে পারে এক অমূল্য সহচর।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।