Whatsapp: +8801567808596

  |  

Track Order

মুমিনের চরিত্র ও দিন-রাত

মুমিনের চরিত্র ও দিন-রাত

৳586
৳439
মুমিনের চরিত্র নিজের ভেতরকার পরিবর্তন করে নিজেকে সুন্দর করে সাজাতে ডেল কার্নেগী, পাওলো কোয়েলহো, জেমস এলেন আর নেপোলিয়ন হিল সব তো পড়ে শেষ করে ফেলেছেন। কিন্তু একবারের জন্যেও আল্লাহর কিতাব আর তাঁর রাসূলের সুন্নাহ ঘেঁটে দেখেননি সেখানে আপনার জন্য কী মুক্তো ল
  লেখক   উস্তায আবু উসামা আল হিন্দি, আমিন আশরাফ
  প্রকাশনী

 ফাতিহ প্রকাশন

  সংস্করণ   May 1, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   384
  Cover Type   হার্ড কভার

মুমিনের চরিত্র নিজের ভেতরকার পরিবর্তন করে নিজেকে সুন্দর করে সাজাতে ডেল কার্নেগী, পাওলো কোয়েলহো, জেমস এলেন আর নেপোলিয়ন হিল সব তো পড়ে শেষ করে ফেলেছেন। কিন্তু একবারের জন্যেও আল্লাহর কিতাব আর তাঁর রাসূলের সুন্নাহ ঘেঁটে দেখেননি সেখানে আপনার জন্য কী মুক্তো লুকিয়ে আছে। সেখানে এমন আলো রয়েছে, যার দ্বারা আমরা নিজেদের আলোকিত করে গড়ে তুলতে পারি। রয়েছে আমাদের জন্য উপদেশ। হিদায়াতমালা। কুরআন, হাদীস এবং সালাফদের কিতাব ও লেখনীর ওপর নির্ভর করে রচিত এ বই আপনাকে সে মুক্তোর খোঁজ দেবে। ঘোর আঁধারে নিমজ্জিত আপনাকে দেখাবে আলোর পথ। আপনাকে ভাবতে বাধ্য করবে আপনার অস্ত্বিতের মূল থেকে। বইটির মর্ম আপনাকে উপলব্ধি করতে শেখাবে আপনার গতানুগতিক ধারার জীবনে পরিবর্তন চাই। নিজের চারিত্রিক সংশোধন চাই। আপনার ভাবনার মানসপটে এ উপলব্ধির জোয়ার আনতে আমাদের প্রচেষ্টা — ‘মুমিনের চরিত্র’ মুমিনের দিন-রাত মানব জীবনে প্রত্যুষে ওঠা থেকে শুরু করে সারাদিনের সকল প্রকার কর্মব্যস্ততা শেষে পুনরায় নিদ্রায় যাওয়া পর্যন্ত প্রত্যেক কাজের সুন্নতি পদ্ধতি রয়েছে। আমাদের পুরো জীবনকে সুন্নতি সাজে সজ্জিত করতে জানতে হবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পুরো জীবন চরিত। পাশাপাশি তাঁর আদর্শিত সাহাবায়ে কেরামের সাফল্যের যাপিত জীবন। নবিজি দিন-রাত কোথায় কীভাবে কাটাতেন, কোন আমল কীভাবে করতেন ! চাল চলন, আচার আচরণ, ওঠাবসা ,ইবাদত, লেনদেন, বিনোদন , কাজবাজ, আনন্দ উৎসব উৎযাপন, খানাপিনা, পছন্দ অপছন্দসহ তৎসংশ্লিষ্ট বিষয়গুলো জানার মাধ্যমে নবিজির মতো জীবন যাপন করা সম্ভব। এছাড়াও ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে কখন কোথায় কী ভূমিকা পালন করবেন, কোন জায়গায় কি দুআ, ইস্তিগফার পড়বেন , পিতা-মাতার সাথে করণীয় ব্যবহার, বিচার -আচার, আদব কায়দা , শারীরিক পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে আলোচিত হয়েছে এই গ্রন্থে। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চরিত্রই হল কুরআন, আর হাদিস হল তাঁর ব্যাখ্যা। সুতরাং কুরআন ও হাদিসের সেই জীবনকেই আলোকপাত করা হয়েছে বক্ষ্যমান বইটিতে। একজন মুমিনের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলোর দ্বারাই সাজানো হয়েছে মুমিনের দিন-রাত বইটি। আশা রাখি এই গ্রন্থ অনন্য সহযোগী হিসেবে ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।