| লেখক | মেরিন ইঞ্জিনিয়ার মো. মাহবুবুল ইসলাম |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | সাহিত্য ও উপন্যাস |
| Language | : বাংলা |
| Number of Pages | 25 |
| Cover Type | হার্ড কভার |
আমার কথা ভ্রমণ কার না ভালো লাগে। নতুনের খোঁজে নতুনের আহ্বানে দিগন্ত পেড়িয়ে ছুটে যাওয়ার ভেতর রোমাঞ্চকর একটা ব্যাপার আছে। খুব কাছ থেকে প্রকৃতির নৈসর্গিক রূপ-রস উপলব্ধি করার ভেতর দিয়ে ভিন্ন ভাষাভাষি ও ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে যোগসূত্র স্থাপন করা যায়। এটি আমার কাছে বেশ উপভোগ্য। ভ্রমণ বা সফরের বিশেষ উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সৃষ্টি-রহস্য অবলোকন করে জ্ঞানার্জন করা এবং তাঁর কুদরত ও শক্তির প্রতি অনুগত হওয়া। এ বিষয়ে পবিত্র কোরআনে নির্দেশনা রয়েছে: “বল, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর এবং অনুধাবন করো, কীভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন? অতঃপর আল্লাহ সৃজন করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহতো সর্ব বিষয়ে সর্বশক্তিমান।“ (সুরা-২৯ আনকাবুত, আয়াত: ২০)। চাকুরির সুবাদে কর্তব্য ও অর্পিত দায়িত্ব পালনের মধ্যেও খোলা ছিল আমার পর্যটক চোখ। একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়ায় সঙ্গত কারণে সমুদ্র ছিল আমার দ্বিতীয় বাড়ি। বিভিন্ন অঞ্চলের প্রকৃতির রূপ, রস, ইতিহাস, সংস্কৃতি দেখার পাশাপাশি নৌযানে বসবাসরত মানুষের চড়াই-উত্রাই খুব কাছ থেকে অনুভব করেছি। দেখেছি জলরঙে আঁকা মানুষের স্বপ্ন! সমুদ্র দেখতে আমরা কে না ভালোবাসি। সমুদ্রের বিশালতা মানুষকে সব সময় তার কাছে টানে। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই সমুদ্রের পাশে সময় কাটাতে বেশ পছন্দ করে। সমুদ্রের নীল রঙে হারিয়ে যায় সব ক্লান্তি । সমুদ্রের কোলাহলে হারিয়ে যায় সকল দুঃখ। আমার লেখার ভেতর দিয়ে দীর্ঘদিন জলেবাস করার টুকিটাকি বিষয় ও আমার ভাবনাগুলো আপনাদের মাঝে আমার মতো করেই আমার দেখে যাওয়া এই ভূলোকের রূপ ও রসের চিত্র বর্ণমালার তুলি দিয়ে আঁকার চেষ্টা করছি। পাঠকদের অনুপ্রেরণাই সামনে এগিয়ে যাবার শক্তি