Whatsapp: +8801567808596

  |  

Track Order

নারীদের স্পেশাল দাওয়াহ প্যাকেজ

নারীদের স্পেশাল দাওয়াহ প্যাকেজ

৳1274
৳892
উইমেন্স গাইড নারীর দ্বীন পালনের পথে যেসকল বাধা ও প্রতিবন্ধকতা আসে, যেসব অপ্রত্যাশিত বিষয়ের মুখোমুখি হয়ে সদ্য দ্বীনে ফেরা মেয়েটি বিহ্বল হয়ে পড়ে, দিশা হারিয়ে ফেলে, বুঝে উঠতে পারে না—এই ক্রান্তিকালীন সময়ে তার ঠিক কী করা উচিত আর কী করা উচিত না—এসব নিয়েই রচিত
  লেখক   পপুলার সিরিজ, জাফর বিপি
  প্রকাশনী

 নিয়ন পাবলিকেশন

  সংস্করণ   May 2, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

উইমেন্স গাইড নারীর দ্বীন পালনের পথে যেসকল বাধা ও প্রতিবন্ধকতা আসে, যেসব অপ্রত্যাশিত বিষয়ের মুখোমুখি হয়ে সদ্য দ্বীনে ফেরা মেয়েটি বিহ্বল হয়ে পড়ে, দিশা হারিয়ে ফেলে, বুঝে উঠতে পারে না—এই ক্রান্তিকালীন সময়ে তার ঠিক কী করা উচিত আর কী করা উচিত না—এসব নিয়েই রচিত উইমেন্স গাইড! সাহিত্যে রসে এবং গল্পে গল্পে উদ্ভুত সমস্যাগুলোর চমৎকার সব সমাধান ও দিকনির্দেশনা সম্বলিত বইটি দিকভ্রান্ত নারী সমাজের গাইড বুক হয়ে কাজ করবে। এবং পরম যত্নে মাথায় হাত বুলিয়ে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বুঝিয়ে দেবে। প্রতিটি মুসলিম নারীর জন্য বইটি বিশেষভাবে রিকমেন্ডেড। উইমেন্স গাইড মুসলিম নারীর দ্বীনি গাইডলাইন। বইটি লিখেছেন হাফেজা-আলেমা সহ একঝাঁক দ্বীনি বোন! মুসলিমাহ একজন আদর্শ নারীর ঠিক কেমন হওয়া উচিত? ব্যক্তি ও সমাজজীবনে নারীর ভুলগুলো কোথায়? আর কী তার শুদ্ধ রূপ? এবং কীভাবে একজন নারী “আদর্শ নারী”-তে পরিণত হতে পারে—বইটিতে গল্পে গল্পে সেসবের চিত্র আঁকা হয়েছে। যা এঁকেছেন তাঁদেরই স্বজাতি একঝাঁক সত্যান্বেষী নারী লেখিকা—মাস্তুরাত টিম। ইউটার্ন নিদ্রা বিভোর শিশুতোষ হৃদয়ে জাগরণের পরশ বুলিয়ে যে আহ্বান- সে তো ‘ইউটার্ন’। নাস্তিকতা, সুশীল বিড়ম্বনা, নষ্ট চেতনা, জীর্ণ ঈমান ও শীর্ণ আমলের বলয় থেকে ব্যক্তি ও সমাজকে ‘টার্ন’ এনে দিতেই ‘ইউটার্ন’-এর সৃষ্টি। গল্পের মোড়কে লেখক এই বইতে কথা বলেছেন বহুবিদ বিষয় নিয়ে। সমাজ, পরিবার, কুসংস্কার, অপপ্রচার সহ নানান বিষয়ে আলোচনা পর্যালোচনা। কথা বলেছেন, যুবক, বৃদ্ধ, স্বামী, স্ত্রী, বিভিন্ন শ্রেণির পাঠকদের উদ্দেশ্যে। গল্পের আদলে যারা কুরআন সুন্নাহর শিক্ষা অর্জন করতে চান, সমসাময়িক বিভিন্ন বিষয়ে জানতে চান, তাদের জন্য চমৎকার একটি বই হতে পারে ‘ইউটার্ন।’ বিজয়িনী সাত দ্বীনি বোনের দ্বীন মেনে জিতে যাওয়ার অনন্য কিছু মুহূর্ত ধারণ করে আছে বইটি। নারীবাদের স্লোগানে মুখরিত ও নারী স্বাধীনতার বুলি আওড়ানো কোনগুলো কতটা ধোকায় আছে তা পরখ করে নিতে এবং দ্বীন-ইসলামই যে নারীর প্রকৃত মুক্তি ও সফলতার সোপান তা চেখে নিতে ‘সেভেন সিস্টার্স’ লিখিত এবং জাফর বিপি সম্পাদিত অনবদ্য এক গল্পগ্রন্থ ‘বিজয়িনী’

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।