Whatsapp: +8801567808596

  |  

Track Order

নির্বাচিত ১০০ দুআ ও জীবিকার সন্ধানে প্যাকেজ

নির্বাচিত ১০০ দুআ ও জীবিকার সন্ধানে প্যাকেজ

৳343
৳240
কুরআন-হাদিসের নির্বাচিত ১০০ দুআ কুরআন ও সুন্নাহতে বর্ণিত দুআ একজন মুমিনের জীবনে হিদায়াত ও প্রশান্তির উৎস। সেই প্রয়োজন থেকেই বিখ্যাত আলিম শাইখ সালিহ আল-মুনাজ্জিদ দুনিয়া ও আখিরাতের কল্যাণবাহী ১০০টি সারগর্ভ দুআ নির্বাচন করে সংকলন করেছেন এই ছোট্ট পুস্তিকায়। য
  লেখক   শাইখ আব্দুল মালিক আল কাসিম, শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
  প্রকাশনী

 পেনফিল্ড পাবলিকেশন

  সংস্করণ   April 30, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   232
  Cover Type   পেপার ব্যাক

কুরআন-হাদিসের নির্বাচিত ১০০ দুআ কুরআন ও সুন্নাহতে বর্ণিত দুআ একজন মুমিনের জীবনে হিদায়াত ও প্রশান্তির উৎস। সেই প্রয়োজন থেকেই বিখ্যাত আলিম শাইখ সালিহ আল-মুনাজ্জিদ দুনিয়া ও আখিরাতের কল্যাণবাহী ১০০টি সারগর্ভ দুআ নির্বাচন করে সংকলন করেছেন এই ছোট্ট পুস্তিকায়। যেগুলো যেকোনো দুআ-মুনাজাতে পাঠযোগ্য এবং কবুল হওয়ার আশায় অগ্রগণ্য। বাংলা সংস্করণে প্রতিটি দুআর বিশুদ্ধ হরকতসহ মূলপাঠ, নির্ভরযোগ্য তাখরিজ, একাধিক রেফারেন্স ও প্রয়োজনীয় টীকা এবং প্রারম্ভিক উপকারী আলোচনা সংযোজন করেছেন উস্তায মাহমুদ সিদ্দিকী। প্রাঞ্জল অনুবাদের মাধ্যমে মূল দুআর আকুতি ও গভীরতা বজায় রাখার চেষ্টা করেছেন তিনি , যাতে পাঠক সহজেই সুন্নাহসম্মত দুআর চর্চায় অভ্যস্ত হতে পারেন। “কুরআন-হাদিসের নির্বাচিত ১০০ দুআ”—সংক্ষিপ্ত অথচ সমৃদ্ধ একটি দুআ-সংকলন, যা আপনার মুনাজাতকে করবে আরও অর্থবহ ও আলোকিত। জীবিকার সন্ধানে জীবনযাত্রার প্রতিটি বাঁকে আমরা ছুটে চলেছি জীবিকার জন্য। কিন্তু প্রশ্ন হলো—রিযিক কি শুধুই অর্থ? সফলতা কি শুধুই অর্জনের হিসাব? নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো সত্য? “জীবিকার সন্ধানে” বইটি আমাদের দাঁড় করাবে সেই গভীর প্রশ্নগুলোর সামনে। এখানে জীবিকা কেবল উপার্জনের কৌশল নয়; বরং ঈমান, তাকওয়া ও আল্লাহর প্রতি তাওয়াক্কুলের আলোকে এক সমন্বিত জীবনদর্শন। আরবের বিখ্যাত আলিম শাইখ আবদুল মালিক আল কাসিম এখানে তুলে ধরেছেন—হালাল ও হারামের সীমারেখা, পরিশ্রম ও নির্ভরতার ভারসাম্য, দুনিয়ার প্রাপ্তি ও আখিরাতের জবাবদিহির সম্পর্ক। স্বল্প কলেবরের এ গ্রন্থে কুরআন-সুন্নাহর দিকনির্দেশনা ও বাস্তব জীবনের প্রেক্ষাপট মিলিয়ে দেখানো হয়েছে—সত্যিকারের সফলতা সেই জীবিকায়, যেখানে রয়েছে সততা, দায়িত্ববোধ ও আল্লাহর সন্তুষ্টি। যারা জীবিকার পথ খুঁজতে গিয়ে দ্বিধাগ্রস্ত, যারা দুনিয়ার ব্যস্ততার ভিড়ে আখিরাতকে হারাতে চান না, কিংবা যারা হালাল উপার্জনের মর্যাদা নতুন করে বুঝতে চান—তাদের জন্য এ বই হতে পারে একটি দিকনির্দেশনামূলক সহচর। জীবিকার সন্ধানে—শুধু উপার্জনের নয়, বরং বরকতময় জীবনের পথে এক আন্তরিক আহ্বান।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।