| লেখক | আশির আহমেদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | ভ্রমণ |
| Language | বাংলা |
| Number of Pages | 248 |
| Cover Type | হার্ড কভার |
জাপান কাহিনির শুরুটি হয়েছিল ফেসবুকে। জাপানে ঘটে যাওয়া আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার মধ্য দিয়ে। জাপানে কীভাবে বন্ধুহীন ছিলাম। একটা অজানা অচেনা পরিবেশে কীভাবে নিজেকে খাপ খাওয়ালাম। ভাষা শেখা, সংস্কৃতি শেখা, জাদু শেখা, রান্না শেখা এবং এগুলো প্রয়োগ করার মধ্য দিয়ে ছোট-বড় বিশাল এক বন্ধু মহল তৈরি হয়ে গেল। গত ১০ বছরে কাহিনি লিখেছি সর্বমোট ২৩০টির মতো। অনেকেই বলছিলেন, সব খণ্ড একটাতে দাও। ২৩০টি গল্প একটি বইয়ে আঁটানো কঠিন। অনেকেই আবার শিশু-কিশোরদের জন্য আলাদা জাপান কাহিনি চাইলেন। শিশু-কিশোরদের জন্য যাচ্ছেতাই লেখা কঠিন। চাইল্ড সাইকোলজি নিয়ে পড়াশুনা করতে গিয়ে আটকে গেছি। ফেসবুকে যেসব কাহিনি বেশি পঠিত হয়েছে, সেগুলো থেকে ১২০টি কাহিনি দিয়েছি দুটো খণ্ডে। আর ৩০টি নির্বাচিত করেছি শিশু-কিশোরদের জন্য। আশা করি সবার অনুরোধকে সম্মান করতে পেরেছি।