| লেখক | সামিহা মাহজাবিন অর্চি |
| প্রকাশনী | |
| সংস্করণ | April 30, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | বাংলা |
| Number of Pages | 160 |
| Cover Type | হার্ড কভার |
মুঘল এক সম্রাটের অতি প্রিয় এক ছোরা, ইতিহাসে যা উল্লেখ রয়েছে ‘ঐশিক উপহার’ হিসেবে। সেই ছোরার বাটে রাজকীয় কারুকাজ এবং ধারালো ফলার ঐশ্বরিক ঝলকানি অদ্ভুত শিহরণ জাগায়। কালের আবর্তনে ভুল হাতের করায়ত্ব হয় দ্যুতিময় ছোরাটি। বহু যুগ পর যখন আবার হাত বদল হয়, তখন তার উপর শ্যেন দৃষ্টি পড়ে ইবলিশের। ঐতিহাসিক সেই ছোরা, কে চুরি করল? কেমন করে চুরি হলো? কোথায় পাচার হয়ে গেল? ছোরাটা কি আদৌ উদ্ধার করা সম্ভব? অমূল্য সেই ছোরাটি পুনরুদ্ধারে সকলে যখন দিশেহারা, ঠিক তখনই ঘটে এক মর্মান্তিক খুনের ঘটনা। হারিয়ে যাওয়া ঐশ্বরিক ছোরার আঘাতেই খুন হয়ে যান ছোরার মালিক। এইসব জটিল প্রশ্নের সমাধান খুঁজতে দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারে নামে তরুণ শুভ ও কিশোরী সুহানী। তাদের হাতে এক বহু পরিচিত গানের কিছু চরণ ও এক জটিল ধাঁধা। চারপাশে আততায়ীর ছায়া। এরই মাঝে ইতিহাসপ্রেমী অনুসন্ধিৎসু তরুণ শুভ ও নিঃশঙ্কচিত্ত কৌতুহলী কিশোরী সুহানী। পিতৃতুল্য শিক্ষকের নিহত হওয়ার কষ্ট বুকে নিয়ে দায়িত্ব পালনে তৎপর হয়ে পড়ে শুভ, তার সাথে সবসময়ের মতন সুহানী। এ তরুণ ও কিশোরী কি পারবে ঐশী ছোরার রহস্য সমাধান করতে? পারবে ছদ্মবেশী ইবলিশের মোকাবিলা করতে? তারা কি পারবে জটিল রহস্যের জট খুলে সত্য উদ্ধার করতে? রহস্য আর নাটকীয়তা যখন একে অপরকে স্পর্শ করে, তখন এর সমাপ্তি এমন এক চমকপ্রদ বাঁকে আছড়ে পড়ে, যা পাঠককে অবাক করে, মনে দাগ কাটে। প্রতিটি পৃষ্ঠা যেন এক নতুন রহস্যের কথা বলে। এটি শুধু একটি রহস্যের গল্প নয়, বরং দুটি উদ্যম ছেলেমেয়ের হার-না-মানা অভিযানের গল্প… যে অভিযানে পাঠকও হয়ে উঠে রহস্যসন্ধানী!