| লেখক | আশরাফুল সুমন |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | : বাংলা |
| Number of Pages | 128 |
| Cover Type | হার্ড কভার |
গাঢ় অন্ধকার ভেদ করে বহু দূর থেকে ধেয়ে আসা ক্ষীণ কণ্ঠস্বরটা অচেনা এক ধাঁধার ভেতর জড়িয়ে নিয়েছে ওকে। মনে হচ্ছে যেন কেউ একজন বারবার কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই শব্দটাকে ঠিকঠাকভাবে উচ্চারণ করতে ব্যর্থ হচ্ছে সে। বিছানায় শুয়ে একটানা দশ মিনিট ধরে শব্দটার প্রতি মনোযোগ দেয়ার পর ধীরে-ধীরে পরিষ্কার হয়ে এলো ওটা। কাইলা, কাইলা! যেন কেউ একজন এইমাত্র ওর হৃৎপিণ্ডে একটা তীক্ষ্ণ বরফের ছুরি ঢুকিয়ে দিয়েছে; রাতের অন্ধকারে কোনো অশরীরী যদি নিজের নাম ধরে ডাক দেয়, তবে কেমন বোধ করা উচিত?