| লেখক | জর্জ অরওয়েল |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 13, 2026 |
| catagory | সাহিত্য ও উপন্যাস |
| Language | : বাংলা |
| Number of Pages | 128 |
| Cover Type | হার্ড কভার |
মানুষের বহু বছরের জুলুম-অত্যাচার। যেন অত্যাচার স্বীকার করাটাই জীবনের অংশ হয়ে গিয়েছিলো খামারের অবলা প্রাণীদের জন্য। কিন্তু খামারের বুড়ো মেজরের জীবন দর্শন ছিল ভিন্ন। জীবনের শেষ পর্যায়ে এসে সে সবাইকে আহবান করে মুক্তির সংগ্রামে যোগদান করতে৷ বিপ্লব সংগঠিত হয়। অত্যাচারী মানুষের বিদায় ঘটে। বিপ্লবের পর খামারের সকল পশুপাখিদেরই যখন ক্ষমতায় আসীন হবার কথা, সেখানে অদৃশ্যে চলতে থাকে ক্ষমতা কুক্ষিগত করার লড়াই। সংগ্রামী প্রাণীদের বিপ্লবী চেতনার বিপরীতে কুৎসিত রাজনীতির চাল চালে বিপ্লবের সারথীদের এক অংশ। বেহাত হয় বিপ্লবের। বিপ্লবীরাও পরাজিত। সংগ্রামের দিনের কথাও যেন বিস্মৃত। তেমনই এক গল্প এই ‘অ্যানিম্যাল ফার্ম’। যুগে যুগে বেহাত হয়ে যাওয়া বিপ্লবের করুণ কথাই যেন অরওয়েল সাহেব এই গল্পের মাধ্যমে আমাদের বলতে চেয়েছেন।