| লেখক | Unknown brand |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | রাজনীতি বিষয়ক বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 60 |
| Cover Type | Unknown Cover |
ক্রিতো নামীয় সংলাপটির নাটকীয় ঘটনা উপস্থাপন করা হয়েছে সক্রেটিসের কারাকক্ষে তাঁর ও 'চিরবন্ধু' ক্রিতোর মধ্যকার সংলাপের মাধ্যমে। ঘটনার দিন- হেমলক পান করে সক্রেটিসের মৃত্যুবরণের দুদিন আগে, অতি প্রত্যুষে ক্রিতো তাঁর (সক্রেটিসের) কারাকক্ষে যান তাঁর মৃত্যুক্ষণ জানানোর উদ্দেশ্যে' এবং যদি সম্ভব হয়, তবে তাঁকে অ্যাথেন্স থেকে পালিয়ে গিয়ে জীবনরক্ষা করায় সম্মত করাতে। ক্রিতো তাঁর প্রস্তাবের পক্ষে আর সক্রেটিস সেই প্রস্তাবের বিপক্ষে তাঁদের যুক্তি দেন। কেন এ ধরনের কার্য ন্যায়পরিপন্থী, কেন এ ধরনের সিদ্ধান্ত তার নেওয়া উচিত নয়, তার কথা বলেন সক্রেটিস। ন্যায়নৈতিকতার দৃষ্টিকোণ থেকে তাঁর পালিয়ে যাওয়া যে ন্যায্য নয়, প্রথমে তার কথা বলেন তিনি; কোনো অবস্থাতেই যে অন্যায় করা উচিত নয় তার পক্ষেও যুক্তি দেন। ক্রিতো তা মেনে নেন বটে কিন্তু পুরোপুরি সন্তুষ্ট হন বলে মনে হয় না। সক্রেটিস তখন আইনকানুন-কে তাঁর পক্ষে, কারাকক্ষ থেকে পালিয়ে গিয়ে জীবন রক্ষার বিপক্ষে বক্তব্য রাখার আহ্বান জানান। রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক যে এক চুক্তিমূলক সম্পর্ক