Whatsapp: +8801567808596

  |  

Track Order

পরিবার ব্যবস্থাপনা কালেকশন (বোনদের জন্য)

পরিবার ব্যবস্থাপনা কালেকশন (বোনদের জন্য)

৳774
৳464
দাম্পত্যের ছন্দপতন: ইসলামে বিয়ের অন্যতম মূল উদ্দেশ্য হলো স্বামী-স্ত্রীর মাঝে সুখী বন্ধন গড়ে তোলা—যেন দুটো প্রাণ একে অপরের মাঝে প্রশান্তি খুঁজে পায়। এজন্য সুখী দাম্পত্য বলতে কী বোঝায়, কীভাবে তা অর্জন করতে হয়, ধরে রাখতে হয়—এসবই আমাদের জানা প্রয়োজন। রসূলুল্ল
  লেখক   সাদিয়া আমের দেওয়ান, মাজদি মুহাম্মাদ আশ-শাহাভি
  প্রকাশনী

 মাকতাবাতুল হামীদ

  সংস্করণ   April 30, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

দাম্পত্যের ছন্দপতন: ইসলামে বিয়ের অন্যতম মূল উদ্দেশ্য হলো স্বামী-স্ত্রীর মাঝে সুখী বন্ধন গড়ে তোলা—যেন দুটো প্রাণ একে অপরের মাঝে প্রশান্তি খুঁজে পায়। এজন্য সুখী দাম্পত্য বলতে কী বোঝায়, কীভাবে তা অর্জন করতে হয়, ধরে রাখতে হয়—এসবই আমাদের জানা প্রয়োজন। রসূলুল্লাহ (ﷺ)-এ সবকিছুই আমাদের বিশদভাবে শিখিয়ে গিয়েছেন। অন্দরমহল: রাতে চেম্বার থেকে বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে তিন তলায় উঠে দরজায় টোকা না দিয়েই চুপচাপ দাঁড়িয়ে থাকলেন ডাক্তার সাহেব। উনার মা ও স্ত্রী ভেতরে গল্প করছেন আর খিলখিল করে হাসছেন। দরজার বাইরে থেকেই শোনা যাচ্ছে সেই হাসির শব্দ। চার বছরের বিবাহিত জীবনে ডাক্তার সাহেব কোনোদিন এ রকম হাসি শোনেননি; বরং এর বিপরীতটাই শুনেছেন দিনের পর দিন। ডাক্তার দাঁড়িয়ে রইলেন, আনন্দে তার গলা ভারী হয়ে এল। ওই ডাক্তারের মতো সব ছেলেই চায় তার মা ও স্ত্রীর মাঝে মধুর সম্পর্ক থাকুক। কেননা পুরুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ এই দুজন নারী। সংসারে এই দুই নারীর আন্তরিক মেলবন্ধন সবচেয়ে বেশি আনন্দ দেয় পুরুষকে। সংসার জীবনে ব্যাপক আলোচিত গুরুত্বপূর্ণ এই নারীদ্বয়ের সম্পর্কের সমীকরণ মিলানোর এক রোমাঞ্চকর আয়োজন—অন্দরমহল! আপনি কি মা হতে চলেছেন: গর্ভবতী ও প্রসূতি নারীদের যাবতীয় সমস্যা ও জটিলতা সামনে রেখে উম্মে আব্দুল্লাহ সাদিয়া এ বই সংকলন করেছেন। এখানে তিনি গর্ভ, প্রসব ও সন্তান প্রতিপালনের ক্ষেত্রে মায়ের করণীয়-বর্জনীয় বিষয়গুলো একত্র করেছেন। বই রচনার সময় তিনি উচ্চশিক্ষারত চিকিৎসক স্বামীর সঙ্গে দেশের বাইরে ছিলেন। সেখানে উন্নত চিকিৎসা ও ডাক্তারি সহায়তার নানা সুযোগ-সুবিধা ছিল। সেখানকার উন্নত হেলথ সেন্টার থেকে প্রাপ্ত তথ্য ও নিজের গর্ভধারণের দিনগুলোর অভিজ্ঞতা একত্র করে তিনি বইটি রচনা প্রাপ্ত তথ্য ও নিজের গর্ভধারণের দিনগুলোর অভিজ্ঞতা একত্র করে তিনি বইটি রচনা প্রাপ্ত তথ্য ও নিজের গর্ভধারণের দিনগুলোর অভিজ্ঞতা একত্র করে তিনি বইটি রচনা করেছেন।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।