| লেখক | মোঃ আবদুল্লাহ্ হামীম |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 16, 2026 |
| catagory | গল্প-স্টোরি |
| Language | বাংলা |
| Number of Pages | 96 |
| Cover Type | হার্ড কভার |
জগতের প্রতিটি বস্তুই প্রকৃতপক্ষে ভগ্ন। সম্পূর্ণ কিংবা পূর্ণতা খুঁজে পাওয়া অসম্ভব বৈকি। সেসব ভগ্নেরও আবার আলাদা আলাদা অংশ কিংবা বৈশিষ্ট্য থাকে। আমি আপনি কিংবা আমরা আমাদের চারিদিকের মানুষগুলোও অনেকটা সেরকম। সকলেই অনেকগুলো ভগ্নাংশ নিয়ে ভগ্ন হৃদয়, ভগ্নচিত্তে ভগ্ন সংসার যাপন করছি। ব্যস্ত যাপিত জীবনে কবি ও ভীষণ দরিদ্র হয়ে পড়েছে। কবি কখনো অর্থের অভাবে দরিদ্র হয়নি, দারিদ্রতা এসেছে কবিতার অভাবে, কবিতা নেই অনেকদিন কবির খাতায়। এসবের মাঝেও কিছু পাওয়া আছে কিছু প্রিয় আছে। তবুও চারিদিকে যা দেখি ভগ্নাংশ খুঁজে পাই। প্রেম ভগ্ন হয়ে ঘুরছে বহুদিন দ্বারে দ্বারে। আমাদের বিবেকগুলোও ভগ্ন। আমাদের আবেগ, আমাদের সত্তার ভগ্নাংশগুলোর জোড়া লাগাতেই আমরা উদ্বিগ্ন। একদিন একটা অংশ খুঁজে পাই তো আর একদিন আর একটা অংশ হারিয়ে ফেলি। ছুটে যাই বিভিন্ন জনের কাছে প্রিয় ভগ্নাংশের খোঁজে…. (ইতিপূর্বে প্রকাশিত কাব্যগ্রন্থ বেড়াল কাব্য, অহ, বি এবং প্রেমের অযাচিত ব্যবচ্ছেদ চারটি বই থেকে কিছু কবিতা নিয়ে এবারের বই “প্রিয় ভগ্নাংশ”।)