| লেখক | মুহাম্মদ ফজলুল হক দাউদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 2, 2026 |
| catagory | ইতিহাস ও ঐতিহ্য |
| Language | বাংলা |
| Number of Pages | 384 |
| Cover Type | হার্ড কভার |
ইউরোপের পশ্চিমাংশের অল্প কয়েকটা দেশের অল্প কিছু মানুষ একদা পুরো পৃথিবীটাই গিলে খেয়েছিলো৷ কিন্তু কীভাবে তারা এটা করেছিলো? তাদের কী এমন শক্তি ছিলো? যার বলে তারা পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলোকে পরাজিত করেছিলো! সেই রোমকহর্ষক কাহিনী তুলে ধরা হয়েছে এ বইয়ে৷ ইউরোপীয়রা পৃথিবীটা শুধু দখল করেনি, বরং হত্যা, লুটপাট, দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করাসহ হেন অপকর্ম নেই তারা করেনি৷ মানুষের ভাষা, সংস্কৃতি, ধর্ম, ভূমি, সম্পদ সব গ্রাস করেছে তারা৷ পুরো পৃথিবীর সম্পদ গিয়ে জমা হয়েছে পশ্চিম ইউরোপে, তৈরি হয়েছে সর্বগ্রাসী পুঁজিবাদ৷ পশ্চিম ইউরোপ থেকে সেই পুঁজিবাদের পাগলা ঘোড়া দৌড়েছে সমগ্র পৃথিবীর আনাচেকানাচে৷ পুঁজির মহাবিষ্ফোরনে শুরু হয়েছিলো শিল্প ও বৈজ্ঞানিক বিপ্লব৷ ইউরোপীয়দের সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, বিজ্ঞানবাদ কাঁধে কাঁধ মিলে চলেছে৷ ইউরোপীয়রা এই সময়ে জ্ঞান বিজ্ঞানের অবাক করা আবিষ্কারের মাধ্যমে পৃথিবীকে বদলে দিয়েছে৷ কিন্তু বদলায়নি মানবতার ভাগ্য৷ আমরা মনে করছি বিউপনিবেশের মাধ্যমে সাম্রাজ্যবাদ বিদায় নিয়েছে৷ কিন্তু পশ্চিমারা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে সমস্ত পৃথিবীকে শোষণ করে যাচ্ছে আজো৷ এসবের জটিল সমীকরণ স্থান পেয়েছে এ বইয়ে৷ বিগত পাঁচশত বছরের অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান, সমাজ ইত্যাদি বদলে যাওয়ার জীবন্ত দলিল এ বইটি, যা বাংলা ভাষায় এই প্রথম৷ এক মোড়কে অনেক কিছু পাবেন পাঠকবন্ধুরা৷ আপনার অনেক জানা মিথ ভেঙ্গে যাবে এটি পাঠে। বইটি দুই খণ্ডে সমাপ্ত৷ প্রথম খণ্ডতে রয়েছে ১৪১৭ থেকে ১৮৩০ পর্যন্ত সময়কালের ঘটনাবলী৷ দ্বিতীয় খণ্ডে থাকবে ১৮৩১ থেকে ১৯৯১ এর ঘটনাবলী৷ দুই খণ্ডে প্রায় আড়াইশত মানচিত্র, ছবি, গ্রাফ ব্যবহৃত হয়েছে৷ এ পোস্টের সাথে বইয়ের সূচীপত্র ও ভূমিকা ইমেজ আকারে যুক্ত করা হলো৷ সম্পর্কে পাঠক বন্ধুরা সেখান থেকে বইটি সম্পর্কে ধারণা পাবেন আশা করি।