| লেখক | রিদওয়ান আক্রাম |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | ইতিহাস ও ঐতিহ্য |
| Language | বাংলা |
| Number of Pages | 184 |
| Cover Type | হার্ড কভার |
ঢাকা মোগল রাজধানী হয়েছিল চারশ বছর আগে। এর প্রতিষ্ঠাতা সুবাদার ইসলাম খাঁ চিশতি মারাও যান এখানে। কিন্তু কীভাবে তিনি মারা গেলেন? আর কীভাবেই-বা তাঁর মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা থেকে প্রায় ১৭০৬ কিলোমিটার দূরত্বের তাঁর শেষ বিশ্রামস্থলে? কেমন ছিল চারশ বছর আগের মোগলদের ঢাকা? এটা কি জানেন ১৭৯০ সালে ঢাকা শহরে আসা এক দল বিদেশি সৈন্য চালু করেছিল ভাড়াটে ঘোড়ার গাড়ি। আর সেটিই ছিল ঢাকার গণপরিবহণের সূচনা। আজকের যে রমনা পার্ক, সেটির শুরুটা কিন্তু হয়েছিল মোগলদের হাত ধরেই। তারপর রমনা হয়েছে অনেক ইতিহাসের সাক্ষী। ভারতবর্ষকে যথাযথ শাসনের জন্য এখানকার নদীপথগুলোকে আবিষ্কার এবং সঠিক মানচিত্র করাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর সেই কাজই ঢাকায় বসে করেছিলেন ভারতীয় ভূগোলবিদ্যার পথিকৃৎ মেজর জেমস রেনেল। একই সঙ্গে অসাম্প্রদায়িক ঢাকার সমাজ ও সংস্কৃতির চিত্রটাও খোঁজা হয়েছে নির্মোহভাবে।