Whatsapp: +8801567808596

  |  

Track Order

রুবাইয়াত-ই-মাশরিক

রুবাইয়াত-ই-মাশরিক

৳600
৳516
পয়লা ফ্ল্যাপ রুবাইয়্যাত-ই-মাশরিক মূলত ভূমিলগ্ন একজন কবির ঘনিষ্ট জীবনদর্শন,অন্ত্যজ প্রেমের অনুকুলে আত্মসমর্পন আর উপমহাদেশীয় তথা সহজিয়া বাঙালি-মানসের ভাবসমষ্টি ও ভাষাগত ঐতিহ্য-সুরভিত সংস্কৃতির প্রলেপে ভাবালু রোমান্টিকতার কাব্য। এতে কবির সুফিবাদী মনোভাবের ধ
  লেখক   সাইফ সিরাজ
  প্রকাশনী

 উপকথা প্রকাশন

  সংস্করণ   May 2, 2026
  catagory  ছড়া ,  কবিতা ও আবৃত্তি
  Language   বাংলা
  Number of Pages   116
  Cover Type   হার্ড কভার

পয়লা ফ্ল্যাপ রুবাইয়্যাত-ই-মাশরিক মূলত ভূমিলগ্ন একজন কবির ঘনিষ্ট জীবনদর্শন,অন্ত্যজ প্রেমের অনুকুলে আত্মসমর্পন আর উপমহাদেশীয় তথা সহজিয়া বাঙালি-মানসের ভাবসমষ্টি ও ভাষাগত ঐতিহ্য-সুরভিত সংস্কৃতির প্রলেপে ভাবালু রোমান্টিকতার কাব্য। এতে কবির সুফিবাদী মনোভাবের ধারাবাহিক পরিভ্রমণ উজানমুখি স্রোতে বহমান। সাইফ সিরাজ শিল্পবোধ ও বিশ্বাসের স্বাতন্ত্রে যে পথনির্মানে ব্যস্ত,তারই সরল-শোভন-উজ্জ্বল প্রতিবিম্ব রুবাইয়্যাত-ই-মাশরিক গ্রন্থটির প্রতিটি পাতায়। কবিতাকে ভাষার কসরতে পাঠসংকটের অভিমুখে ঠেলে না দিয়ে তিনি বরং বারবার নিজের কাছে ফিরতে চেয়েছেন। নিজস্ব-নির্মেদ ভাষার মধ্য দিয়ে আত্ম-অভিমুখে ফেরার এ প্রচেষ্টাকে স্বাগত জানাই। রুবাইয়্যাতের মৌলিক সুর নিজের বাঁশিতে পুরে সাইফ সিরাজের আত্মজ ভ্রমণপিয়াস পাঠকের কণ্ঠে উঠে আসুক গহিনস্পর্শী বাণী হিসেবে। রুবাইয়্যাত-ই-মাশরিক এককথায়- সূক্ষ্ম প্রেমের সুতোয় বোনা দুঃখজয়ী প্রাণের কথামালা আন্তঃকথার প্রান্তছোঁয়া গভীর ধ্যানের মরমে উজ্জালা। -আমিনুল ইসলাম সেলিম কবি,শিক্ষক ও সংগঠক

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।