Whatsapp: +8801567808596

  |  

Track Order

সাম্প্রদায়িকতার ও সময়ের নানা কথা

সাম্প্রদায়িকতার ও সময়ের নানা কথা

৳270
৳224
জ্ঞানী-গুণীদের ধারণা ভারত-উপমহাদেশে বিজাতি-দ্বেষণার এবং সাম্প্রদায়িকতার উৎস হচ্ছে মধ্যযুগের তুর্কী-মুঘল শাসনে হিন্দুপীড়ন, ব্রিটিশ শাসনে সুপ্রযুক্ত ভেদনীতি, আর ইংরেজি শিক্ষায় সাধারণভাবে হিন্দু প্রাগ্রসরতা, অর্থসম্পদে একক ঋদ্ধি এবং তাদের সংখ্যাগুরুতা বা অধি
  লেখক   আহমদ শরীফ
  প্রকাশনী

 আগামী প্রকাশনী

  সংস্করণ   September 18, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   143
  Cover Type   হার্ড কভার

জ্ঞানী-গুণীদের ধারণা ভারত-উপমহাদেশে বিজাতি-দ্বেষণার এবং সাম্প্রদায়িকতার উৎস হচ্ছে মধ্যযুগের তুর্কী-মুঘল শাসনে হিন্দুপীড়ন, ব্রিটিশ শাসনে সুপ্রযুক্ত ভেদনীতি, আর ইংরেজি শিক্ষায় সাধারণভাবে হিন্দু প্রাগ্রসরতা, অর্থসম্পদে একক ঋদ্ধি এবং তাদের সংখ্যাগুরুতা বা অধিজনতা। ওই ধারণা আজ অবধি গোটা উপমহাদেশে জনজীবনে মানসিক-মনস্তাত্ত্বিক আর ব্যবহারিক ক্ষেত্রে অপরিমেয় ক্ষতি করেছে। দ্বন্দ্ব-সংঘাত শুরু হয়েছে ইংরেজ আমলের গোড়া থেকেই। এর আগে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা শাসক-শাসিতের মানস-দ্বন্দ্ব এবং ব্যবহারিক ক্ষেত্রে পীড়ন- বঞ্চনা সংঘর্ষ-সংঘাত ঘটাতে পারেনি। কেননা, শহরে শাসনকেন্দ্রে শাসকের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি-সাহস ছিল না হিন্দুর। আর গাঁয়ে-গাঁয়ে দেশজ মুসলিমরা ছিল অন্ত্যজ শ্রেণীর, নিম্নবর্ণের এবং নিম্নবর্গের ক্ষুদ্রবৃত্তিজীবী, আর নিতান্তই ঊনজন। এরা ছিল অর্থ-সম্পদ-শিক্ষার অধিকারী বর্ণহিন্দুর প্রশাসনে। বর্ণ- হিন্দুদের মধ্যে তুর্কী-মুঘল আমলের প্রাশাসনিক পদবী আজো চালু রয়েছে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।