| লেখক | সাদ আমির |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 3, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | পেপার ব্যাক |
দেশের মাটি ও মানুষের সাথে প্রতারণা করে তাদের জীবন ও সম্পদ নিয়ে ছিনিমিনি খেলছে একটা গোষ্ঠি। ধারাবাহিকভাবে একের পর এক পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে সে-সব মর্মন্তুদ সংবাদ। দেখার কি কেউ নেই? প্রতারণা,বিয়ে এবং ধর্মান্তরের একপর্যায়ে মুসলিম বোনদের ভারতে পাচার করছে একটা শ্রেণি। প্রতি মাসে যার সংখ্যা অন্তত চারশজন! মাজলুম বোনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস। মুহাম্মাদ বিন কাসিমের উত্তরাধিকাররা কি চুপচাপ শুধু দেখতেই থাকবে? কিয়ামতের দিন নবীজি যখন জিজ্ঞেস করবেন—আমি তো তোমাদের বলেছিলাম : আলা কুল্লুকুম রাউন,অকুল্লুকুম মাসউলুন আন রাইয়্যিআতিহি,তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল,আর তোমাদের প্রত্যেককেই নিজ দায়িত্বের জবাবদিহিতা করতে হবে..? আজ আমার উম্মতের মেয়েদের এমন অবস্থা কেন? এর দায়ভার কে নেবে? কী জবাব দেব আমরা?