| লেখক | প্রদীপ ব্যানার্জী |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 48 |
| Cover Type | হার্ড কভার |
শেয়াল যখন সভাপতি প্রাকৃতিক নানা বিপর্যয় ও দুই পা বিশিষ্ট মানুষ নামের বিশেষ প্রাণীর হাত থেকে রক্ষা পেতে পশুপাখিরা জরুরি বৈঠক বসাল। সভাপতি করা হলো মাঝারি মানের অথচ তীব্র জ্ঞানী শেয়ালকে। যার পূর্ব পুরুষ পণ্ডিত ছিল। যদিও এই শেয়াল মশাইও নিজেকে পণ্ডিত বলে দাবি করে এবং অনেকে তা শিকারও করে। প্রধান অতিথি বিশেষ অতিথিসহ অন্যান্য চেয়ারগুলো মুহূর্তেই ভরে গেল। বনের পশুপাখিরা এসে হাজির হলো একে একে। অনুষ্ঠানের উপস্থাপক মদনটাক পাখি পাখনা দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন, আমরা এখন কি দুরবস্থার মধ্যে আছি। যখন তখন ঝড় বন্যা জলোচ্ছাস শুরু হয়। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। নদী নালা যাচ্ছে শুকিয়ে।