Whatsapp: +8801567808596

  |  

Track Order

সফলতার দিশা প্যাকেজ

সফলতার দিশা প্যাকেজ

৳490
৳343
ইনহেরেন্ট সাকসেস জীবন আমাদের কাছে এক অমূল্য উপহার, যার প্রতিটি দিনই যেন এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। প্রতিটি সূর্যোদয়ে আমরা পাই নতুন করে শুরু করার সুযোগ। কিন্তু বাস্তবতা হলো, কজন মানুষই বা সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে পারে? ‘আত্ম-উন্নয়ন’ ঠিক
  লেখক   মুস্তাফা বসুনিয়া, মুহাম্মাদ ইবরাহিম
  প্রকাশনী

 নবপ্রত্যুষ প্রকাশনী

  সংস্করণ   May 1, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   126
  Cover Type   হার্ড কভার

ইনহেরেন্ট সাকসেস জীবন আমাদের কাছে এক অমূল্য উপহার, যার প্রতিটি দিনই যেন এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। প্রতিটি সূর্যোদয়ে আমরা পাই নতুন করে শুরু করার সুযোগ। কিন্তু বাস্তবতা হলো, কজন মানুষই বা সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে পারে? ‘আত্ম-উন্নয়ন’ ঠিক এই প্রশ্নের উত্তর খোঁজার যাত্রা। এটি এমন এক অবিরাম প্রক্রিয়া, যেখানে আমরা প্রতিনিয়ত নিজেদের সীমাবদ্ধতাগুলোকে ছাপিয়ে, এক নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাই। এই বইটি আত্ম উন্নয়নের সেই যাত্রাকে সহজতর করার জন্য একটি নির্ভরযোগ্য গাইড। এর প্রতিটি পাতা আপনাকে নিজের ভেতরের গভীরে ডুব দিয়ে নিজের চিন্তাধারা, মানসিকতা এবং দৈনন্দিন অভ্যাসগুলোকে নতুনভাবে উপলব্ধি করতে উদ্বুদ্ধ করবে। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে কীভাবে আরও ইতিবাচক ও কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়, সেই পথ দেখাবে এই বই।’আত্ম-উন্নয়ন’ কেবল ব্যক্তিগত উন্নতির কথা বলে না। এটি আমাদের চারপাশের পরিবেশ, সম্পর্ক, স্বপ্ন, এমনকি পেশাগত জীবনেও প্রভাব ফেলে। মানুষের জীবন এক সমুদ্রের মতো-একেকটি অধ্যায় যেন ঢেউয়ের মতো আসে, ভেঙে যায় এবং আবারও নতুনভাবে গঠিত হয়। এই বইয়ের প্রতিটি অধ্যায় সেই ঢেউয়ের মতো, যা আপনাকে নিজের সক্ষমতার গভীরে যেতে সাহায্য করবে এবং আপনাকে নতুন এক পথের সন্ধান দেবে। শয়তানকে জানি সফল হই এক ব্যক্তি হাসান বসরি রহ. কে জিজ্ঞেস করেন, শয়তান কি নিদ্রা যায়? উত্তরে তিনি বলেন, শয়তান যদি নিদ্রা যেত, তাহলে আমাদের অনেক আরাম হতো। মানুষের অন্তরের দূর্গ আল্লাহর স্মরণ ও ঈমানের নূর দ্বারা আলোকিত থাকতো। কিন্তু শয়তান প্রতি মূহুর্তে মানব মনের উপর প্রভাব বিস্তার করতে চায়। আর যখনই শয়তান জিতে যায়, তখনই শুরু হয়ে যায় আল্লাহর অবাধ্যতা ও পাপাচার।’ দুনিয়া একটা ভয়ংকর অদৃশ্য যুদ্ধের ময়দান। জন্মের পর থেকে মৃত্যু অবধি প্রতিটি আদম সন্তানকে দুনিয়া নামক যুদ্ধের ময়দানে প্রতিনিয়ত লড়াই করতে হয়। শিশু কিশোর, যুবক-বৃদ্ধ, নারী-পুরুষ, সুস্থ-অসুস্থ, অন্ধ-বোবা কারো নিস্তার নেই এই অঘোষিত ও অদৃশ্য যুদ্ধ থেকে। এই যুদ্ধ আদম সন্তানের সাথে শয়তানের যুদ্ধ। দুনিয়াতে বেঁচে থাকার অর্থই হলো শয়তানের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা। এই যুদ্ধে সফলতা হলো চিরস্থায়ী জান্নাত আর ব্যর্থতা হলো জাহান্নামের ভয়াবহ শাস্তি। তাই সময় থাকতে শয়তানকে জানা ও তার ধোঁকা থেকে বেঁচে একান্ত জরুরি। শয়তানের বিস্তৃত জাল ছিড়ে মহান রবের দিকে ফিরে আসাই প্রকৃত সফলতা। তাই আসুন, শয়তানকে জানি, সফল হই।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।