| লেখক | মুহা. মতিউর রহমান কায়েসী |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 160 |
| Cover Type | হার্ড কভার |
“শহর ছেড়ে সমুন্দুরে” কেবল কক্সবাজারের ঢেউ আর পাহাড়ের গল্প নয়। এটি সাতজন পথিকের এক অসমাপ্ত যাত্রার উপাখ্যান, ঢেউ আর পাহাড়ের পটভূমিতে আঁকা এই গল্পের প্রতিটি বাঁকে অপেক্ষা করছে অপ্রত্যাশিত সংকট, নির্মল হাসি আর গভীর জীবনদর্শন। এই বইয়ের পাতায় পাতায় লুকিয়ে আছে-‘মঙ্গলগ্রহ-ফেরত’ এক পাইলটের হাতে জীবন সঁপে দিয়ে রুদ্ধশ্বাস এক যাত্রার অভিজ্ঞতা। রাতের খাবারের টেবিলে নিঃস্বার্থ ভালোবাসার এক অদ্ভুত ‘গিণত, যেখানে বিয়োগ করলেই যোগফল বাড়ে। এক টুকরো কম্বলের জন্য চালানো ঐতিহাসিক ‘ঠান্ডা যুদ্ধ। অটোচালকের সাজানো ফাঁদে পা দিয়ে ‘বোকা মাছ’ বনে যাওয়ারা এক শিক্ষণীয় ট্রাজেডি। এবং মাত্র ১০০ টাকার একজোড়া স্যান্ডেলের জন্য পুরো দলের সততা প্রশ্নের মুখে পড়ার এক হাস্যরসাত্মক ‘জুতা-কাণ্ড’। বইটি আপনাকে শুধু সমুদ্রসৈকতে নয়, ঘুরিয়ে আনবে মানবমনের অলিগলিতেও। আপনি যদি জীবনের অপ্রত্যাশিত ঝাঁকুনিগুলোকে হাসিমুখে আলিঙ্গন করতে ভালোবাসেন, তবে সাত পথিকের এই গল্পের অষ্টম সহযাত্রী হিসেবে আপনাকে স্বাগত। সিটবেল্ট বেঁধে নিন, যাত্রা শুরু….