Whatsapp: +8801567808596

  |  

Track Order

শিশু কিশোর সমগ্র

শিশু কিশোর সমগ্র

৳900
৳600
বাগান দারিদ্রতা বাগান ও দারিদ্রতা এ শুধু একটি গল্প নয়, বরং আল্লাহর কিতাব থেকে নেওয়া এক আলোকিত শিক্ষা। এ গল্পে আছে ভাইদের লোভ আর এক নেককার বাবার দানশীলতার কথা। আছে দরিদ্রদের হক আদায় না করলে কী ভয়াবহ পরিণতি নেমে আসে তার বাস্তব চিত্র। শিশুরা কিশোররা শিখবে- স
  লেখক   মুহাম্মদ সিদ্দিকুল মিনশাভী, আবু তাসনিম
  প্রকাশনী

 রিফাইন পাবলিকেশন

  সংস্করণ   May 1, 2026
  catagory  শিশু কিশোরদের বই
  Language   বাংলা
  Number of Pages   240
  Cover Type   পেপার ব্যাক

বাগান দারিদ্রতা বাগান ও দারিদ্রতা এ শুধু একটি গল্প নয়, বরং আল্লাহর কিতাব থেকে নেওয়া এক আলোকিত শিক্ষা। এ গল্পে আছে ভাইদের লোভ আর এক নেককার বাবার দানশীলতার কথা। আছে দরিদ্রদের হক আদায় না করলে কী ভয়াবহ পরিণতি নেমে আসে তার বাস্তব চিত্র। শিশুরা কিশোররা শিখবে- সম্পদ আল্লাহর দান, এর প্রকৃত মালিক তিনিই। দান করলে বাড়ে বরকত বঞ্চিত করলে নেমে আসে শাস্তি। তাওবা ও অনুশোচনায় আল্লাহ কিভাবে ক্ষমা করে দেন এবং আরও উত্তম প্রতিদান দান করেন। সহজ ভাষা ও হৃদয়স্পর্শী উপস্থাপনায় সাজানো এই কাহিনি শিশু-কিশোরদের মনে জাগাবে- দয়া ও দানশীলতা, কৃতজ্ঞতা ও আল্লাহভীতি, সুন্দর চরিত্র গঠনের অনুপ্রেরণা। গল্পের আনন্দে পড়তে পড়তেই তারা শিখে নেয় জীবনের জন্য এক অমূল্য পাঠ আসহাবে কাহাফ ছোট্ট বন্ধুরা, কল্পনা করো একদল সাহসী যুবক, যাদের বিশ্বাস ছিল এক আল্লাহর প্রতি। তারা ভয় ও কঠিন পরীক্ষা সহ্য করেছিল, কিন্তু কখনও তাদের ঈমান হারায়নি। এই গল্প তোমাকে শিখাবে- ধৈর্য ও সহিষ্ণুতা। আল্লাহর প্রতি বিশ্বাসের শক্তি। ভয়কে জয় করা ও সাহসী হওয়া। একটি গল্প যা কেবল মজার নয়, মননশীলতা, নৈতিকতা ও বিশ্বাসের শিক্ষাও দেবে। পড়তে পড়তে তোমার মনে জাগবে সাহসিকতা আর সততার এক নতুন আলো, যা প্রতিদিনের জীবনে প্রয়োগ করা যাবে। বনি ইসরাঈলের তিন ব্যাক্তি পৃথিবীতে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন নানা ভাবে, কষ্টে বা বিপদে, সম্পদে বা সমৃদ্ধিতে। কিন্তু পরীক্ষার উদ্দেশ্য একটাই। আমাদের ধৈর্য, কৃতজ্ঞতা ও বিশ্বাসকে পরিমাপ করা। বইটি তুলে ধরে বনি ইসরাইলের তিনজন ব্যক্তির জীবনের গল্প-এক কুষ্ঠরোগী, এক টাক মাথার লোক এবং এক অন্ধ, যাদের আল্লাহ পরীক্ষা করলেন। তাদের অভিজ্ঞতা থেকে শেখা যায়, বিপদে ধৈর্যধারণ এবং সুখে কৃতজ্ঞ থাকা কেবল মানুষের কল্যাণই ঘটায় না, আল্লাহর সন্তুষ্টিও অর্জন করে। এই গল্প আপনাকে শিখাবে- জীবনের প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া। বিপদে ধৈর্য ধারণ করা। সত্যনিষ্ঠা ও ঈমানের মূল্য। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণ। এই বই পড়ে আপনি শিখবেন, সুখ-সমৃদ্ধি ও বিপদের মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রকৃত কল্যাণ। দুই বাগানরে মালকি এই বইটি ছোট্ট হৃদয়কে শখোবে ধর্যৈ, কৃতজ্ঞতা ও সাহসরে মানে। যার প্রতটিি পাতা শক্ষিা, আনন্দ ও অনুপ্ররেণার সংমশ্রিণ। বইটি শুধুমাত্র একটি গল্প নয়: এটি ছোট মনকে বড় চন্তিার সঙ্গে পরচিয় করায়, সত্যকিাররে শক্তি আসে আল্লাহর উপর ভরসা রাখার মধ্যে। আনন্দ আসে শয়োর ও দানরে মধ্য,ে আর জ্ঞান আসে ধর্যৈ এবং সচতেন মননে। এটি এমন একটি শক্ষিামূলক যাত্রা, যা শশিুরা প্রতদিনিরে জীবনে প্রয়োগ করতে পারে, আর অভভিাবকরা খুঁজে পাবনে এটি তাদরে সন্তানকে চন্তিাশীল, দায়ত্বিশীল ও নতৈকিভাবে দৃঢ় করে তুলতে সাহায্য করবে। একটি বই যা কবেল পাঠ্য নয়, মন ও চরত্রি গঠনরে এক অনন্য শক্ষিা উপহার। দাজ্জালের সাক্ষাৎকার পৃথিবীতে আছে এমন কিছু ঘটনা, যা মানবজাতিকে সতর্ক করে। দাজ্জালের উদয়ও তার মধ্যে অন্যতম। এই বইটি তুলে ধরে সাহাবায়ে কিরামের অভিজ্ঞতা, নবিজির ﷺ নির্দেশনা এবং তামিম আদ দারির সাক্ষীর মাধ্যমে দাজ্জালের প্রকৃত রূপ, তাঁর আগমনের চক্রান্ত এবং আল্লাহর রক্ষা-ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত বিবরণ। তোমরা শিখবে- কিভাবে নবি ﷺ মুমিনদের সতর্ক করেছেন দাজ্জালের প্রতি। মক্কা ও মদিনার নিরাপত্তা, ফেরেশতাদের পাহারা এবং দাজ্জালের সীমাবদ্ধতা। সাহাবাদের রা: সাহস, ঈমান ও নবির ﷺ নির্দেশনায় আত্মবিশ্বাস। বাস্তব দুনিয়া ও আধ্যাত্মিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ শিক্ষা। বইটি পড়ে আপনি শিখবেন কিভাবে আল্লাহর নির্দেশনা অনুসরণ করে দুনিয়ার ভয় ও বিপদ মোকাবিলা করতে হয়, এবং বিশ্বাস ও সতর্কতার মধ্যে জীবনকে নিরাপদ রাখা সম্ভব। বুদ্ধিমান বালক একসময় এক জালিম বাদশাহ মানুষকে ঈমান ত্যাগ করাতে আগুনে ফেলে দিত। তখন এক কিশোর দাঁড়িয়ে গেল সত্যের পক্ষে। সে জানত আল্লাহই একমাত্র সাহায্যকারী। বুদ্ধি, সাহস আর ধৈর্য দিয়ে সে দেখিয়ে দিল, সত্যের পথে থাকলে আগুনও কিছু করতে পারে না। এই গল্প শিশু-তোমাকে শেখাবে- বিপদে ভয় না পেয়ে আল্লাহর ওপর ভরসা রাখা। সঠিক পথে দৃঢ় থাকা। সাহসী ও বুদ্ধিমান হওয়া। এটি শুধু গল্প নয়, তোমার ঈমানের পাঠশালা। দুই কিশোরের বীরত্ব বদরের প্রান্তর। হক ও বাতিলের চূড়ান্ত লড়াই। দু’জন কিশোর সাহাবি মুয়াজ ইবনে আমর রা: ও মুয়াজ ইবনে আফরা রা: প্রাণপণ লড়লেন নবিজি ﷺ এর সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে। বয়সে ছোট হলেও ঈমান ও সাহসে তারা ছিলেন অদম্য। এই বাস্তব কাহিনি তোমাদের শিখাবে সাহসী হতে বয়স লাগে না। আল্লাহ ও তাঁর রাসুল এর প্রেম কেমন হয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি। একটি অনুপ্রেরণাদায়ক সত্য ঘটনা, যা হৃদয়ে জাগাবে ঈমানের আলো। হাতিওয়ালাদের ঘটনা এ ছিল এমন এক সকাল, যখন মরুভূমির বুকে ধুলোর ঝড় নয়, নেমে এসেছিল আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি। ঠোঁট ও পায়ে ক্ষুদ্র পাথরের কণা, কিন্তু আল্লাহর ইচ্ছায় তা হয়েছিল বজ্রের চেয়েও শক্তিশালী। কাবা ধ্বংসের উদ্দেশ্যে আসা আবরাহার অহংকারী বাহিনী মুহূর্তে ভস্ম হয়ে গিয়েছিল। মক্কার নেতা আবদুল মুত্তালিবের ভাষায়- “উটের মালিক আমি, উট ফেরত চাই। কাবার মালিক আল্লাহ, তিনি নিজেই তাঁর গৃহ রক্ষা করবেন।” ৫৭১ খ্রিষ্টাব্দের সেই ঘটনার সাক্ষ্য সুরা ফিল। আল্লাহর ঘর, আল্লাহই রক্ষা করেন। এ কাহিনি শুধু ইতিহাস নয়, ঈমান, তাওয়াক্কুল ও আসমানি সাহায্যের জীবন্ত শিক্ষা। জান্নাতের বিনিময়ে খেজুরের বাগান যখন দুনিয়ার সব মোহ, আরাম-আয়েশ, বিলাসিতা সবকিছু রেখে একজন মানুষ আখিরাতের জন্য বিনিয়োগ করে, তখনই গড়ে ওঠে সত্যিকারের সাফল্যের গল্প। এ বইতে আছে সাহাবি আবু দাহদাহ রা:-এর অবিশ্বাস্য ত্যাগের কাহিনী যিনি একটি ইয়াতিমের হাসি আর আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ৬০০ খেজুরগাছের বাগান ছাড়লেন জান্নাতের একটি গাছের বিনিময়ে। এ গল্প শেখাবে সত্যিকারের লাভ মানে দুনিয়া হারিয়ে আখিরাত জিতে নেওয়া। অহংকারী কারুন কারুন ছিল অনেক ধনী। তার ধনভান্ডারের চাবি বহন করতেই লাগত অনেক লোক! কিন্তু সে আল্লাহকে ভুলে গেল, গরিবদের সাহায্য করল না, বরং অহংকারে ডুবে গেল। শেষে কী হলো? সব প্রাসাদ, ধনসম্পদ আর চাকর-বাকরসহ মাটির নিচে তলিয়ে গেল! এই বইয়ের গল্প থেকে শিশু-কিশোররা শিখবে- অহংকার করলে আল্লাহর শাস্তি নেমে আসে। ধন-সম্পদ আসলে আল্লাহর দান, নিজের শক্তি নয়। গরিব-অসহায়দের সাহায্য করা কত জরুরি। বিনয়ী ও কৃতজ্ঞ হলে আল্লাহ আরও নেয়ামত বাড়িয়ে দেন। অভিভাবকদের জন্য এটি হবে সন্তানদের হৃদয়ে আল্লাহভীতি, দয়া আর নুমতা গড়ে তোলার একটি সুন্দর উপহার। তালুত ও জালুত শক্তি মানেই শুধু বড় দেহ বা অসংখ্য সৈন্য নয়। আসল শক্তি হলো আল্লাহর উপর ভরসা, ধৈর্য আর সাহস। অনেক আগে আল্লাহ তালুতকে নেতা বানালেন। আর ছোট্ট যুবক দাউদ (আ.) দেখিয়ে দিলেন আল্লাহর সাহায্যে অল্প লোকও বিশাল বাহিনীকে হারাতে পারে। এই গল্পে তুমি শিখবে- ভয় জয় করার কৌশল। ধৈর্য ও সাহসের শিক্ষা। ছোটরাও বড় কাজ করতে পারে। এটি কেবল গল্প নয়, কুরআনে বর্ণিত সত্য ঘটনা। যা মনে করিয়ে দেয় আল্লাহর উপর ভরসা রাখলে অসম্ভবও সম্ভব হয়। মুসা ও খিজির আ: এর ঘটনা মুসা আ: মনে করেছিলেন তিনি সর্বাধিক জ্ঞানী, কিন্তু আল্লাহ তাঁকে শিখালেন মানব জ্ঞান সীমিত, আর আল্লাহর পরিকল্পনা রহস্যময়। তাই মুসা আ: যাত্রা করলেন খিজির আ: -এর সঙ্গে, যিনি আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞানের অধিকারী। নৌকা ভাঙা, বালকের মৃত্যু এবং দেয়ালের রহস্য প্রতিটি ঘটনা আমাদের শেখায় ধৈর্য্য, বিশ্বাস এবং তাওয়াক্কুল-এর শক্তি। মুসা আ: এর সীমিত জ্ঞান ও খিজির আ: এর রহস্যময় জ্ঞানের মধ্য দিয়ে বোঝা যায়, কিভাবে আল্লাহর অসীম জ্ঞান মানুষের জীবনে শিক্ষা ও অনুপ্রেরণা প্রদান করে। একটি জীবন্ত গল্প, যা শেখায় আল্লাহর রহমত, ধৈর্য্য এবং মানবিক মূল্যবোধের মহত্ত্ব। সহনশীল বালক শৈশবে জনমানবশূন্য মরুভূমিতে মা হাজেরার সাথে ফেলে আসা, পিপাসায় কাতর হয়ে জমজমের অলৌকিক বিস্ময় দেখা, আর যৌবনে পিতার কুরবানির আদেশে বিনা দ্বিধায় রাজি হওয়া এমনই ছিলেন নবি ইসমাঈল আ.। তিনি ধৈর্য, আনুগত্য ও আল্লাহর উপর পূর্ণ ভরসার অনন্য উদাহরণ। কাবা নির্মাণে পিতার পাশে দাঁড়িয়ে দুআ করেছেন- “হে আমাদের রব। আমাদের কাছ থেকে এই আমল কবুল করুন।” সহনশীল বালক শুধু একটি গল্প নয় এটি জীবনের পরীক্ষায় দৃঢ় থাকার এক অনন্ত প্রেরণা। সত্যবাদী চোর অন্ধকার রাতে এক চোর বারবার এসে চুরি করত। সাহাবি আবু হুরায়রা রা: তাকে ধরতেন, আবার দয়া করে ছেড়ে দিতেন। শেষবার সে এক অদ্ভুত সত্য জানালো- “যে রাতে আয়াতুল কুরসী পড়ে ঘুমাবে, আল্লাহ তার পাহারায় ফেরেশতা পাঠাবেন। শয়তান তার কাছে আসতে পারবে না।” আসলে সে ছিল শয়তান। তবুও তার মুখে এ সত্য বের হলো। এই বইয়ে তোমরা পাবে, এক রোমাঞ্চকর গল্প। আয়াতুল কুরসীর শক্তি। শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়। অলৌকিক আজান জালেম শাসকের নগরীতে এক দর্জি ইমামের আজান হয়ে উঠেছিল মুক্তির ঘোষণা। আজান শুধু নামাজের আহ্বান নয়, এটি ন্যায়ের ঘোষণা, জুলুমের বিরুদ্ধে সাহসের প্রতীক এবং আল্লাহর নিশ্চিত সাহায্যের নিদর্শন। এই বইয়ে আছে সেই সত্য ঘটনা, যেখানে একটি আজান বদলে দিয়েছিল এক নারীর জীবন, ভেঙে দিয়েছিল জালেমের অহংকার, আর প্রতিষ্ঠা করেছিল আল্লাহর ন্যায়বিচার। অলৌকিক আজান একটি ইতিহাস, একটি শিক্ষা, একটি জাগরণের ডাক।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।