Whatsapp: +8801567808596

  |  

Track Order

স্মার্ট বিজনেস হ্যাকস প্যাকেজ

স্মার্ট বিজনেস হ্যাকস প্যাকেজ

৳1380
৳966
১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া অনলাইন/অফলাইন মিলিয়ে দেশে এখন ব্যবসায়ী ও উদ্যোক্তার সংখ্যা নেহায়েত কম না। কিন্তু অনেকেরই মার্কেটিং নিয়ে জানাশোনা কম। প্রমোশন বলতে বুঝি, স্রেফ ফেসবুক বুস্টিং। কিন্তু ব্যবসা কেবল প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে হয় না। দরকার উপযুক্ত ব্র‍
  লেখক   জেইন ফারিস, ম্যাট হেইগ
  প্রকাশনী

 নন্দন

  সংস্করণ   April 29, 2026
  catagory  আত্ম-উন্নয়ন ,  মোটিভেশনাল ও মেডিটেশন
  Language   বাংলা
  Number of Pages   664
  Cover Type   হার্ড কভার

১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া অনলাইন/অফলাইন মিলিয়ে দেশে এখন ব্যবসায়ী ও উদ্যোক্তার সংখ্যা নেহায়েত কম না। কিন্তু অনেকেরই মার্কেটিং নিয়ে জানাশোনা কম। প্রমোশন বলতে বুঝি, স্রেফ ফেসবুক বুস্টিং। কিন্তু ব্যবসা কেবল প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে হয় না। দরকার উপযুক্ত ব্র‍্যান্ডিং এবং মার্কেটিং। এই বইয়ের লেখক ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টারের মার্কেটিং বিভাগের প্রফেসর হলেও এই বইতে তিনি কোনো জটিল তত্ত্ব নিয়ে আসেননি। বরং সহজ ও মজা করে বলে গেছেন ১০০ টি চমৎকার মার্কেটিং আইডিয়া। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এগুলো কোনো থিয়োরিটিক্যাল কেতাবি আইডিয়া না। প্রতিটা আইডিয়াই তিনি নিয়েছেন বিশ্বের নামকরা বিভিন্ন ব্র‍্যান্ডের স্ট্র‍্যাটেজি বা ক্যাম্পেইন থেকে। এ তালিকায় আছে, বিএমডব্লিউ, ডিএইচএল, র‍্যাডিসন, রেমিংটন, ভক্সওয়াগন’র মতো জায়ান্ট প্রতিষ্ঠানও। বইয়ের প্রতিটা আইডিয়ার ক্ষেত্রে প্রথমে তিনি আইডিয়ার ব্যাপারে ধারণা দিয়েছেন। এরপর কোন ঘটনা বা ক্যাম্পেইন থেকে তিনি আইডিয়া নিয়েছেন, সে গল্প বলেছেন। সব শেষে, আইডিয়ার প্রয়োগ কীভাবে করবেন, কী কী মাথায় রাখতে হবে সেসব বুলেট পয়েন্ট আকারে তুলে দিয়েছেন। মার্কেটিং নিয়ে এতো মজাদার বই বাংলায় বোধহয় আর নেই। এতোটাই সহজ করে লেখা একজন মুদি দোকানিও চাইলে আইডিয়াগুলো এপ্লাই করতে পারবে। প্রতিটা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর জন্য বইটা গাইডবুক হিসেবে কাজ করবে। ফেসবুক বিজনেস মাস্টারপ্ল্যান ফেসবুকে লাখ টাকা আয় করা কি শুধু বড় বড় ব্র্যান্ডের পক্ষেই সম্ভব? না, এটা আপনার জন্যও সম্ভব! কিন্তু এই সম্ভাবনা প্রমাণ করতে ভুল গাইডলাইন, ফাঁকা প্রতিশ্রুতি, আর অপ্রয়োজনীয় কোর্সের নামে টাকা নষ্ট করছেন? এই বই আপনাকে প্রকৃত কৌশল শেখাবে, যা কোর্স বিক্রেতারা, ঘন্টার পর ঘন্টা লেকচার শুনিয়ে আপনাকে শেখাবে। এই বইয়ে যা পাবেন • ফেসবুক বিজনেস সেটআপ ও গ্রোথ স্ট্র্যাটেজি-কোর্স ছাড়াই সফল হওয়ার পথ। • কাস্টমার বাড়ানোর কার্যকর উপায়-প্রাকটিক্যাল কৌশল। • ভাইরাল মার্কেটিং ও ব্র্যান্ড বিল্ডিং-সফল উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা। • সঠিক পণ্য নির্বাচন ও সেল বৃদ্ধির কৌশলসহ ফেসবুক বিজনেসের এ টু জেড। বড়ো ব্র্যান্ডের বড়ো ব্যর্থতা পৃথিবীতে ব্র‍্যান্ডিং-মার্কেটিং নিয়ে যত বই লেখা হয়েছে তার সবগুলোই আপনাকে বলে, “এটা করুন, সেটা করুন।” কিন্তু কী করা যাবে না, তা কেউ বলে না। অথচ মানুষ তার ভুল থেকেই সবচেয়ে বড়ো শিক্ষা পায়। সফল হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ব্যর্থতার সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করতে হবে। ইন্টারন্যাশনাল বেস্টসেলিং অথর ম্যাট হেইগের এই বইটি এখানেই একদম ব্যতিক্রম। বইটি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, পর্যাপ্ত বিনিয়োগ, প্রচারণা ও ম্যান-পাওয়ার থাকা সত্ত্বেও বিশ্বের নামিদামি অসংখ্য ব্র্যান্ড কী করে ব্যর্থতার স্রোতে হারিয়ে গিয়েছে, কীভাবে বাজারে মুখ থুবড়ে পড়েছে তাদের স্বপ্নের পণ্য। বইটিতে লেখক গল্পের মতো করে বলছেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর ব্যর্থতার চমকপ্রদ অর্ধশতাধিক কেস স্টাডি। প্রতিটি কেস স্টাডি তিন ভাগে ভাগ করা হয়েছে-ব্যর্থতার কারণ, প্রতিকার ও ব্যর্থতা থেকে প্রাপ্ত শিক্ষা। সেই সাথে বাংলাদেশের কিছু ব্যর্থ উদ্যোগের কথাও আমরা যুক্ত করেছি বইটির শেষে। ফলে বইটি হয়ে উঠেছে প্রতিটি উদ্যোক্তার জন্য একজন সুযোগ্য মেন্টর। কনটেন্ট রাইটিং ইজ কিং বইয়ের নাম দেখে নিশ্চয়ই ভ্রু’টা খানিক কুঁচকে উঠেছে আপনার। এতোদিন তো জেনে এসেছেন ‘কনটেন্ট ইজ কিং’ আজ আবার মাঝখান দিয়ে ‘রাইটিং’ ঢুকে গেল কীভাবে?! তবে একটু ভাবলেই বুঝতে পারবেন, এটাই আসলে হওয়া উচিত। কারণ সব ধরনের কনটেন্টের ভিত্তিই হলো এর রাইটিং। রাইটিং ভালো হলে, কনটেন্টও ভালো হতে বাধ্য। আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর কিংবা কনটেন্ট রাইটার হয়ে থাকেন, তাহলে তো বটেই, যদি হয়ে থাকেন উদ্যোক্তা, ব্যবসায়ী, মার্কেটার কিংবা বিজনেস স্টুডেন্ট তাহলেও নিশ্চয়ই প্রতি পদে পদে কনটেন্ট রাইটিং-এর গুরুত্ব উপলব্ধি করে থাকেন। অথচ বাংলায় এ বিষয়ক ভালো বই নেই বললেই চলে। গুগলে কনটেন্ট রাইটিং-এর ওপর সেরা বইয়ের নাম সার্চ করলে তালিকার শুরুতেই থাকবে অ্যান হ্যান্ডলি’র ‘এভরিবডি রাইটস’ বইটি। এর গুডরিডস রেটিং ৪/৫। বুঝতেই পারছেন কী দুর্দান্ত একটি বই। সে বইয়েরই ঝরঝরে, সাবলীল বাংলা রূপান্তর হচ্ছে ‘কনটেন্ট রাইটিং ইজ কিং’। সরাসরি অনুবাদ না করে রূপান্তর করার কারণ হচ্ছে, মূল বইটা ইংলিশ ভাষাভাষীদের জন্য লেখা। ফলে ইংলিশ ব্যাকরণসহ অনেক ব্যাপারই ছিল আমাদের প্রেক্ষাপটে অপ্রয়োজনীয়। সেগুলোর নির্যাস বজায় রেখে যথাসম্ভব সংক্ষেপ/পরিমার্জন করে একটি কার্যকরী রূপান্তর আমরা পাঠকের জন্য উপস্থাপন করেছি। আরেকটা কথা, এটি শুধু কনটেন্ট রাইটিং বিষয়ক বই-ই না, একই সাথে যারা ক্রিয়েটিভ রাইটিং-এ আগ্রহী তাদের জন্যও দারুণ ইফেক্টিভ এই বইটি।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।