| লেখক | এফাজ মোবারক |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 3, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 48 |
| Cover Type | পেপার ব্যাক |
নবীন আলেম লেখক এফাজ মোবারক সংকলিত ‘সময়ের জানালায় আধুনিকতা ও যৌবন’ গ্রন্থটি তরুণ মনের ভাবনা ও সমকালীন গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা সাজানো হয়েছে। এতে আছে ব্যবহারিক ও প্রচলিত নানান কূটতর্কের বাস্তবসম্মত সহজ সমাধান। আরো আছে ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, দর্শন, স্বাস্থ্য ও মনস্তত্ব। এ যেনো একের ভিতরে সব। ব্যবহারিক ও তাত্ত্বিক বিশ্লেষণে ভরপুর বইটি এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো। ভাষার সাবলীলতা ও উপস্থাপনার সরলতা এ পুস্তকের অন্যতম বৈশিষ্ট্য। গ্রন্থকার সময় ও পাঠককে আপন করে নিয়েছেন একসাথে। এতে পাঠক তার নিজের জীবনের গল্প ও মনের জটিল প্রশ্নের সমাধান খুঁজে পাবেন। পড়া শেষে ভাবনা রয়ে যাবে মুগ্ধতার আবেশে। এখানেই লেখকের সফলতা।