| লেখক | আব্দুল মালেক মুজাহিদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | ইতিহাস ও ঐতিহ্য |
| Language | বাংলা |
| Number of Pages | 376 |
| Cover Type | হার্ড কভার |
যেহেতু ইসলামী সমাজ গঠন ও কৃতিত্ব প্রকাশে নবী )ﷺ( সাহাবায়ে কিরাম )ﷺ(, তাবেয়ীন, তাবে-তাবেয়ীন, মহামতি ইমামগণ, ফোকাহায়ে কিরাম, সালাফে সালেহীন, ন্যায়-পরায়ণ খলীফা ও বাদশাহ, উম্মতের সংস্কারক, ইসলামের সিপাহ সালার ও মর্দে মুজাহিদগণের সীরাত ও কৃতিত্ব মুসলিম জাহানের জন্য আলোকবর্তিকা স্বরূপ।এজন্য মুসলিম উম্মতের নব প্রজন্মকে উক্ত আলোক বর্তিকায় উদ্ভাসিত করা অতি জরুরী। অতএব, আমরা নিজেদের সোনালী সিরিজের এ চতুর্থ কড়িতে নবী )ﷺ(, খোলাফায়ে রাশেদীন, সালাফে সালেহীন, বিখ্যাত খলীফা ও বাদশাহ এবং ইসলামের ইতিহাসের অন্যান্য উজ্জ্বল তারকারাজীর মজার মজার শিক্ষণীয় ঘটনাবলী বর্ণনায় চেষ্টা করি। আমাদের সর্বদা এমনই চেষ্টা যে, ভাষা যেন প্রাঞ্জল হয়, সবার বোধগম্য হয়। যার ফলে আমাদের বাংলা ভাষাভাষিরাও এসব ঘটনাবলী সম্পর্কে অবহিত হয় এবং নিজেদের আখলাক-চরিত্র ও কর্মকান্ডকে স্বীয় পূর্ব পুরুষদের মত গড়তে পারে।