Whatsapp: +8801567808596

  |  

Track Order

সোনালি দিনের ইতিহাস প্যাকেজ

সোনালি দিনের ইতিহাস প্যাকেজ

৳580
৳406
উসমানি খেলাফতের স্বর্ণকণিকা উসমানি খেলাফত উম্মাহর জন্য একটি রক্ষাকবচ ছিলো। তিন মহাদেশ জুড়ে প্রায় ৬২৪ বছর চলা এ খেলাফত বিলুপ্ত হয় ১৯২৪ সালে। ফলে বিশ্ব মুসলিমরা বর্তমানে খেলাফতের বরকত থেকে বঞ্চিত। ইহুদি-খ্রিস্টানরা খেলাফতকে বিলুপ্ত করেও সুখী হতে পারেনি—তার
  লেখক   আইনুল হক কাসিমী
  প্রকাশনী

 কালান্তর প্রকাশনী

  সংস্করণ   April 30, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

উসমানি খেলাফতের স্বর্ণকণিকা উসমানি খেলাফত উম্মাহর জন্য একটি রক্ষাকবচ ছিলো। তিন মহাদেশ জুড়ে প্রায় ৬২৪ বছর চলা এ খেলাফত বিলুপ্ত হয় ১৯২৪ সালে। ফলে বিশ্ব মুসলিমরা বর্তমানে খেলাফতের বরকত থেকে বঞ্চিত। ইহুদি-খ্রিস্টানরা খেলাফতকে বিলুপ্ত করেও সুখী হতে পারেনি—তার প্রমাণ তাদের ঐতিহাসিক, লেখক, গবেষকদের অসাধারণ মিথ্যাচার। তারা তাদের কলমে/জবানে উসমানি সুলতান ও খলিফাগণকে হাজির করেন কতগুলো বুনো মানুষ ও কতিপয় যুদ্ধংদেহী, রক্তখেকো, নির্দয়, মানবতাহীন বিলাসপ্রিয় শাসকরূপে। এখানে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত উসমানি খেলাফত ও খলিফাদের দ্বীনদারি, সততা, মানবতা, গুণ, চালচলন, সাম্রাজ্য পরিচালনা, সমরনীতি ইত্যাদি। . প্রশ্ন হতে পারে, ইউরোপীয়রা কেন উসমানি খেলাফত ও খলিফাদের ইতিহাস বিকৃতি করতে যাবে? এর উত্তর পেতে নির্ভরযোগ্য মুসলিম ঐতিহাসিকদের বইপত্র পড়তে হবে। আমরা উসমানি খেলাফতের গৌরবোজ্জ্বল ইতিহাসের উত্তরাধিকারী কিন্তু এ ব্যাপারে আমাদের জানাশোনা অনেক কম। খেলাফত বিলুপ্তির পর এখনো একশো বছরও হয়নি—এছাড়াও ভারতবর্ষের ইতিহাস পড়লে জানা যায়, খেলাফতের স্বপক্ষে আন্দোলন ও প্রচারণা হয়েছে এ অঞ্চলে। তবুও আশ্চর্যের ব্যাপার, অল্প সময়ের মধ্যে গৌরবোজ্জ্বল ইতিহাসের অনেকটাই যেন মানুষের স্মৃতি থেকে হারিয়ে গেছে! শেষমেশ বলবো, এই বইটি হতে পারে এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য সহায়ক বা প্রথম পদক্ষেপ। সোনালি দিনের গল্প উসমানি খিলাফতের ইতিহাস এক মাজলুম ইতিহাস। পশ্চিমারা উসমানি খিলাফতকে দাফন করেই ক্ষান্ত হয়নি; উম্মাহর গৌরবের প্রতীক এই খিলাফতের প্রকৃত ইতিহাস বিকৃত করতে তাদের ইতিহাসবিদ,লেখক ও সাংবাদিকরা এমন কোনো মিথ্যাচার নেই,যার আশ্রয় তারা নেয়নি। তাদের মিথ্যা ও বানোয়াট ইতিহাসের নিচে চাপা পড়ে উসমানি খিলাফতের প্রকৃত সত্য ইতিহাস প্রতিনিয়ত চাপাকান্না করে যাচ্ছে। ফলে আজ উসমানি খিলাফত,উসমানি সুলতান বা খলিফাদের নাম শুনলেই কজন বুনো মানুষ আর যুদ্ধংদেহী কতেক রক্তখেকো,নির্দয়,মানবতাহীন বিলাসপ্রিয় মুসলিম শাসকের প্রতিচ্ছবি আমাদের মানসপটে ভেসে ওঠে! উসমানি খিলাফত,খিলাফতের সুলতান বা খলিফাদের চেপে রাখা ইতিহাস ও বিস্মৃত অধ্যায় উন্মোচন করতেই এ সিরিজটি লেখা হচ্ছে। গ্রন্থটির আলোচ্যবিষয় উসমানি খিলাফতের ইতিহাস নয়; বরং উসমানি খিলাফতকালের সভ্যতা ও সংস্কৃতি। এ জন্য গ্রন্থে ইতিহাসের তুলনায় উসমানিদের সভ্যতার দিককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি টুকরো আকারে ইতিহাসও বিবৃত হয়েছে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।