| লেখক | ড. মুস্তফা মাহমুদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | April 29, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 80 |
| Cover Type | হার্ড কভার |
গভীর রাতে যখন আসমানের সুবিশাল সামিয়ানায় এক পলক তাকাই, তখন অভিভূত হয়ে পড়ি। বিস্ময়ে নিজের অজান্তেই প্রশ্নমালা হৃদয়-গহীনে উঁকি দিতে থাকে- • কোথায় ছুটে চলেছি আমরা? • কোথায় শেষ হবে আমাদের পথচলা? • কে আমাদের সৃষ্টি করেছেন? • কেনই বা তিনি সৃষ্টি করেছেন আমাদের? বিস্ময়কর এই বিশাল ভূবন ও ভবনের ব্যপ্তি ও প্রসারতা আমাদেরকে বলে দেয়-নিশ্চয়ই এসব সম্ভবপর হয়েছে একই গঠন-রীতি অনুসরণ, অভিন্ন দর্শন ও বিজ্ঞতা অনুকরণ এবং একই বিধান ও নিয়ম অনুবর্তনের মধ্য দিয়ে। তখন জ্ঞান ও অভিজ্ঞতা আমাদেরকে বলতে বাধ্য করে- ‘অবশ্যই এসবের পেছনে রয়েছে একটি মহান সত্তার সরব উপস্থিতি।’