| লেখক | জুনাইদ বিন কামাল |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 1, 2026 |
| catagory | গল্প-স্টোরি |
| Language | বাংলা |
| Number of Pages | 48 |
| Cover Type | Unknown Cover |
আমি লিখিনি গল্প, আমি শুনেছি শূন্যতার নীরব কান্না, নিঃশব্দ বেদনা, একাকীত্বের দীর্ঘশ্বাস। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যেন এক একটি অদেখা সংলাপ- যা উচ্চারিত হয়নি কারো মুখে, তবুও প্রতিধ্বনি হয়ে বাজে হৃদয়ের আঙিনায়। এই বই কারো জন্য উপহার, আবার কারো কাছে শুধুই নিজেকে খুঁজে পাওয়ার দরজা। যে-জীবন তুমি লুকিয়ে রাখো, হয়তো তারই প্রতিচ্ছবি লুকিয়ে আছে পাতায় পাতায়। এখানে আমি নেই, আছো তুমি- তোমার না বলা কথা, অব্যক্ত যন্ত্রণা, আর একান্ত শূন্যতা। তাই এই বইয়ের লেখক হয়তো আমি, কিন্তু পাঠক হিসেবে, তুমি নিজেই নিজের গল্প পড়ে যাবে প্রতিটি বাক্যে। ভালো থেকো- প্রিয় পাঠক যদি কখনো খুব বেশি শূন্যতা ঘিরে ধরে, এই বই খুলে নিও… আমার নীরবতা তখন তোমার পাশে বসে থাকবে। লেখক জুনাইদ বিন কামাল