| লেখক | নির্ঝর নৈঃশব্দ্য |
| প্রকাশনী | |
| সংস্করণ | June 15, 2026 |
| catagory | সাহিত্য ও উপন্যাস |
| Language | : বাংলা |
| Number of Pages | 128 |
| Cover Type | হার্ড কভার |
বইয়ের প্রচ্ছদ আর পেইন্টিং দুটো আলাদা শিল্প। একটা প্রচ্ছদের প্রথম শর্ত হলো অবশ্যই সেটা দৃষ্টিনন্দন হতে হবে। আর একটা পেইন্টিং দৃষ্টিনন্দন হতে হবে এমন কোনো শর্ত নেই। তাই প্রচ্ছদকে আমি পুরোপুরি আর্টের মধ্যে ধরি না। এইটা আর্টের খুবই ক্ষুদ্র একটা শাখা। দৃষ্টি নান্দনিকতাকই প্রচ্ছদের প্রথম শর্ত। তবে যেহেতু ক্ষুদ্র হলেও প্রচ্ছদ আর্টেরই আত্মজ তাই আর্টে বেসিক শর্তগুলি তাকেও পূরণ করতে হবে। তাছাড়া প্রচ্ছদের ধরনও হয় বিষয়ানুসারে। গল্প বা উপন্যাসের প্রচ্ছদ এক রকম হতে হবে, কবিতার প্রচ্ছদের ধরন আরেক রকম। এইভাবে গদ্য বা প্রবন্ধ ইত্যাদি। তবে বইয়ের প্রচ্ছদ পুরোটা বইকে উপস্থাপন করবে এমন কোনো শর্ত নাই। বইয়ের ভেতরকার বিষয়ের সঙ্গে সংগতি থাকলেই হয়।