Whatsapp: +8801567808596

  |  

Track Order

উলূমুল হাদীছ: একাডেমিক, ঐতিহাসিক ও মূলনীতিভিত্তিক বিশ্লেষণ

উলূমুল হাদীছ: একাডেমিক, ঐতিহাসিক ও মূলনীতিভিত্তিক বিশ্লেষণ

৳700
মুসলমানদের জীবন পরিচালনার জন্য প্রধান দু’টি উৎস হচ্ছে আল-কুরআন ও আল-হাদীছ। হাদীছ মূলতঃ আল-কুরআনের ব্যাখ্যা। উম্মুল মু’মিনীন আয়িশা রা. রাসূলুল্লাহ সা.-এর জীবনের সমগ্র কার্যকলাপকে আল-কুরআনের বাস্তব বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেছেন। কাজেই মানব জীবন বিশেষ কর
  লেখক   ড. মোহাম্মদ বেলাল হোসেন
  প্রকাশনী

 বিআইআইটি পাবলিকেশন্স

  সংস্করণ   May 1, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   500
  Cover Type   হার্ড কভার

মুসলমানদের জীবন পরিচালনার জন্য প্রধান দু’টি উৎস হচ্ছে আল-কুরআন ও আল-হাদীছ। হাদীছ মূলতঃ আল-কুরআনের ব্যাখ্যা। উম্মুল মু’মিনীন আয়িশা রা. রাসূলুল্লাহ সা.-এর জীবনের সমগ্র কার্যকলাপকে আল-কুরআনের বাস্তব বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেছেন। কাজেই মানব জীবন বিশেষ করে মুসলিমদের জীবনে হাদীছের গুরুত্ব অপরিসীম। এজন্য পৃথিবী ধ্বংসের পূর্ব পর্যন্ত হাদীছের পঠন-পাঠন অব্যাহত রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। রাসূলুল্লাহ সা. এবং সাহাবীগণের যুগে হাদীছ মৌখিক বর্ণনার পদ্ধতিতে সংরক্ষিত হয়। কিন্তু পরবর্তীকালে বিশেষকরে হিজরি প্রথম শতাব্দির মধ্যভাগে ইসলামি রাষ্ট্রে যে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয় তার সূত্র ধরে শী’আ, খারিজী ও রাফিযীসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উদ্ভব ঘটে। এ সকল সম্প্রদায় তাদের মতবাদ প্রচারের জন্য হাদীছ জালকরণের আশ্রয় নেয়। তারা তাদের মতের সমর্থনে যে কোনো কথা রাসূলুল্লাহ সা.-এর বাণী হিসেবে প্রচারের অপপ্রয়াস চালায়। হিজরি দ্বিতীয় ও তৃতীয় শতাব্দিতে তাদের এই কার্যক্রম আরো বিস্তৃতি লাভ করে। বিজ্ঞ মুহাদ্দিছগণ তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে কঠিন প্রতিরোধ ব্যুহ গড়ে তোলেন। তাঁরা হাদীছের সনদ এবং মতন পরীক্ষা-নিরীক্ষা করার মাধ্যমে মাউদূ ও ত্রুটিপূর্ণ হাদীছকে সাহীহ হাদীছ থেকে আলাদা করার জন্য কিছু মূলনীতি প্রণয়ন করেন। একেই হাদীছের মূলনীতি অভিজ্ঞান’ বলে। এ মূলনীতি অভিজ্ঞানের মাধ্যমে হাদীছ সাহীহরূপে সংকলিত হয়ে ইসলামি আইনের দ্বিতীয় উৎস হিসেবে এর বিশ্বস্ততা নিশ্চিত হয়। হাদীছ সম্পর্কে স্পষ্টভাবে জ্ঞান লাভ করতে হলে উলূমুল হাদীছ বিষয়ে অবগত হওয়া নবীন ও অনুসন্ধিৎসু ব্যক্তিদের জন্য অত্যন্ত প্রয়োজন। এতে যেমন পার্থিব-জীবনে কাঙ্খিত উদ্দেশ্য হাসিল হবে, তেমনি পারলেদ্বকিক জীবনে পরিত্রাণ লাভ হবে। উলূমুল হাদীছ’ গ্রন্থ রচনা করেছেন তা অত্যন্ত তথ্যবহুল ও পাণ্ডিত্যপূর্ণ। ইতোপূর্বে বাংলা ভাষায় এরূপ তথ্যবহুল কোনো গ্রন্থ রচিত হয়নি। গ্রন্থটি তেরোটি অধ্যায়ে সুবিন্যস্ত এবং প্রত্যেক অধ্যায়ের অধীনে উপস্থাপিত তথ্যাদি সুসংগঠিত ও সুসামঞ্ছস্যপূর্ণ। গ্রন্থটি সাধারণ বোদ্ধা পাঠক, শিক্ষার্থী ও প্রাগ্রসর গবেষকদের জন্য প্রভূত উপকারে আসবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।