| লেখক | মুহাম্মাদ নাসীল শাহরুখ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 1, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
হজ্জ্ব-উমরা হ্যান্ডবুক হজ্জ্ব নতুন জীবন শুরুর এক সুবর্ণ সুযোগ। জীবনের সকল গুনাহ থেকে মুক্ত হয়ে সদপ্রসূত নবজাতকের মত নিষ্পাপ হয়ে ফিরে আসার অনন্য উপায়। তেমনি জান্নাতের আসন নিশ্চিত করার অনবদ্য সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন – যে ব্যাক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ্জ্ব করবে আর দাম্পত্য আচরণ (হজ্জ্বের ইহরাম অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে সহবাস সহ কামনাপূর্ণ সকল কথা ও কাজ নিষিদ্ধ) এবং গুনাহ হতে বিরত থাকবে, সে ঐ দিনের মত নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। – বুখারী (১৭৭৩)। উমরাহ হ্যান্ডবুক এ বইতে যা আছে * ধাপে ধাপে উমরার বিবরণ * মদীনা ভ্রমণের জরুরী মাসআলা * সফরকালীন জরুরী মাসআলা * উচ্চারণ ও অর্থ সহ উমরায় করণীয় দোয়ার তালিকা * উমরার পুরো সময়টাকে ব্যবহার করে সর্বোচ্চ সওয়াব অর্জনের উপায় * উমরার মাধ্যমে জীবনে আমূল পরিবর্তন আনার উপায় * জানাযার নামাযের নিয়ম – কারণ মক্কা মদীনায় প্রায় প্রতি ওয়াক্তেই জানাযা হয় * প্র্যাক্টিকাল টিপস অযু-গোসল-হায়েয এবং পবিত্রতার ৩০০+ মাসায়েল “আমাদের স্রষ্টার সাথে সম্পর্ক গড়তে হয় পাঁচবার সালাতের মাধ্যমে। আর সালাতের পূর্বশর্ত হলো দৈহিক পবিত্রতা। তাই এ সংক্রান্ত নিয়ম-কানুন জানা, খাওয়া-পরার মতোই একটি নিত্যপ্রয়োজনীয় বিষয়। এসব বিধান না জানার কারণে অনেক সময় আমরা দুশ্চিন্তায় পড়ি এবং কখনো কখনো প্রশ্ন করেও নিশ্চিত হতে পারি না। এই বইটি পবিত্রতা অর্জন সংক্রান্ত প্রায় সকল জিজ্ঞাসার উত্তর প্রদান করবে, ইনশাআল্লাহ! শুধু তা-ই নয়, এটি বিভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে, ইনশাআল্লাহ। এই বইটি কুরআন ও হাদীসের দলীল এবং প্রখ্যাত আলেমদের গবেষণার আলোকে পানি, নাপাক বস্তু, প্রাকৃতিক কাজ, অযু, গোসল, তায়াম্মুম এবং নারীদের পবিত্রতা সংক্রান্ত নিয়ম-কানুন ও মাসায়েল বিস্তারিত আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই বইটি এর লেখক, তাঁর পিতা-মাতা, শিক্ষক এবং পাঠক ও প্রচারকারীদের ক্ষমা লাভের উসিলা হিসেবে কবুল করেন। তিনি যেন একে চলমান সওয়াবের উৎস হিসেবে কবুল করে, সর্বসাধারণের মাঝে এর গ্রহণযোগ্যতা সৃষ্টি করেন।” আল কুরআন তিলাওয়াতের নিয়ম কানুন আল কুরআন মুসলিম সমাজের প্রেরণা ও প্রাণশক্তির অন্যতম উৎস। অতি সাধারন একজন মুসলিমও দিন রাত আল কুরআন এর দ্বারা জিহ্বাকে সিক্ত রেখে এই মহাগ্রন্থের সাথে তার বন্ধনের নূন্যতম প্রকাশটুকু ঘটাতে সক্ষম। ইসলামের দাবীদার ব্যক্তি তার রবের বাণীকে বিশুদ্ধভাবে পড়তে জানবে না – এটা অতি লজ্জার কথা। শিক্ষাগত যোগ্যতার তারতম্য নির্বিশেষে সকলেই অতি সহজে আয়ত্ত করতে পারে কুরআন পাঠের সঠিক কায়দা-কানুন। এর জন্য প্রয়োজন হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওফীক,পাঠকারীর সদিচ্ছা,একজন সুযোগ্য শিক্ষকের সান্নিধ্য আর সহায়ক একটা সহজ বই। আমরা আশাকরি তাজউইদ শাস্ত্রের ওপর রচিত প্রয়োজনীয় চিত্র ও চার্ট সম্বলিত এই বইটি আল কুরআনের ছাত্র ও শিক্ষকদের জন্য সহায়ক হিসেবে ফলপ্রসূ হবে। ফিকহুস সিয়াম প্রতি বছর রামাদান আমাদের উপর ছায়া বিস্তার করে,আবার চলে যায়। রামাদান বিপুল সম্ভাবনার হাতছানি নিয়ে আমাদের জীবনে উপস্থিত হয়। কিন্তু যথাযথ প্রস্তুতির অভাবে আমরা অনেকেই রামাদানকে পুরোপুরি কাজে লাগিয়ে আমাদের জীবনে কাঙ্খিত পরিবর্তনটুকু আনতে ব্যর্থ হই। তাই রামাদানের জন্য প্রস্তুতি প্রয়োজন। আর এই প্রস্তুতির মধ্যে অন্যতম হল জ্ঞানের প্রস্তুতি। যে ব্যক্তি জ্ঞান ছাড়া ইবাদত করে,আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করে জেনেবুঝে ইবাদত করে – তারা দুজন কখনোই সমান নয়। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: فَضْلُ العَالِمِ عَلَى العَابِدِ كَفَضْلِيْ عَلَى أَدْنَاكُمْ সাধারণ ইবাদতকারীর ওপর আলেমের মর্যাদা তোমাদের সবচেয়ে সাধারণ ব্যক্তির তুলনায় আমার মর্যাদার অনুরূপ… তিরমিযী ধনী,দরিদ্র,ব্যবসায়ী,পেশাজীবী,ছাত্র,কর্মজীবী,পুরুষ কিংবা নারী নির্বিশেষে সবাইকেই রামাদানের সিয়াম পালন করতে হয়। কেননা তা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। এজন্য সবারই কর্তব্য রামাদানের পূর্বেই সিয়ামের জরুরী মাসায়েল সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাদের অবশ্য-করণীয় এই কাজটিকে সহজ করতেই এই সংকলন। এতে রামাদান,সিয়াম,ফিতরা,ইতিকাফ,তারাবী এবং লাইলাতুল ক্বদর সংক্রান্ত মাসায়েলকে এমনভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে যেন সহজেই সবাই এ সম্পর্কে জরুরী জ্ঞান অর্জন করতে পারে এবং প্রয়োজনের মুহূর্তে দ্রুত তার কাঙ্খিত মাসআলাটি খুঁজে বের করতে সক্ষম হয়। আমরা আশা করি এই বইটি বাংলা ভাষাভাষী মুসলিম জনসাধারণের সিয়াম পালনের মহান ইবাদতকে বিশুদ্ধ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। ইমাম নববীর ৪০ হাদীস কেউ যদি ১টি বই থেকে দ্বীন ইসলামের সকল গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানতে চায়, তবে ইমাম নববীর ৪০ হাদীসের বিকল্প নেই। এই সংকলনের প্রতিটি হাদীস দ্বীনের একেকটি মূলনীতিকে ধারণ করে। আর এই হাদীসগুলোকে ব্যাখ্যা করতে গেলে কলি থেকে ফুটে ওঠা সুন্দর গোলাপের মতই ইসলাম তার সুন্দরতম রূপে আমাদের কাছে ধরা দেয়। এজন্য এই ব্যাখ্যা গ্রন্থটি পারিবারিক স্টাডি সার্কেল, মসজিদের তালিম কিংবা কর্মক্ষেত্রে সালাতের পর পাঠের জন্য অত্যন্ত উপযোগী একটি বই। এক কথায় বাংলা ভাষাভাষী প্রত্যেক মুসলিমের জন্য এটি অতি অবশ্যক একটি বই – যা প্রতিটি ঘরে, সবার হাতে থাকা বাঞ্ছনীয়।