Whatsapp: +8801567808596

  |  

Track Order

উসূলুল ফিকহ : ইসলামি আইনের উৎস

উসূলুল ফিকহ : ইসলামি আইনের উৎস

৳650
৳325
ইসলামি আইনের বিস্তারিত দলিলসমূহ থেকে আহরিত মানবজীবনের সর্বক্ষেত্রে ইসলামি শরিয়তের বিধিবিধানসংক্রান্ত জ্ঞানকে ফিক্হ বলে। ফিক্‌হশাস্ত্রের মূলনীতি ও উৎসসমূহের নাম উসূলুল ফিক্‌হ। যার মাধ্যমে ফিক্‌হশাস্ত্রের শাখাপ্রশাখাসমূহ ও তার অনুকূলে প্রদত্ত দলিলগুলোর প্রা
  লেখক   ড. মোহাম্মদ নাছির উদ্দীন
  প্রকাশনী

 মাকতাবাতুল হাসান

  সংস্করণ   May 3, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   288
  Cover Type   পেপার ব্যাক

ইসলামি আইনের বিস্তারিত দলিলসমূহ থেকে আহরিত মানবজীবনের সর্বক্ষেত্রে ইসলামি শরিয়তের বিধিবিধানসংক্রান্ত জ্ঞানকে ফিক্হ বলে। ফিক্‌হশাস্ত্রের মূলনীতি ও উৎসসমূহের নাম উসূলুল ফিক্‌হ। যার মাধ্যমে ফিক্‌হশাস্ত্রের শাখাপ্রশাখাসমূহ ও তার অনুকূলে প্রদত্ত দলিলগুলোর প্রামাণ্য অবস্থা ও পদ্ধতি সম্পর্কে জ্ঞাত হওয়া যায়। এই জ্ঞান ইসলামি আইন বোঝার চাবিকাঠি। ইসলামি ফিক্হ ও ইসলামের সামগ্রিক কর্ম ও বিধান সম্পর্কে জানতে হলে অবশ্যই উসূলুল ফিক্‌হ শাস্ত্র অধ্যয়ন করা জরুরী। এ গ্রন্থে ইসলামি আইনের উৎসসমূহের আদ্যোপান্ত আলোচনা করা হয়েছে। কুরআন ও সুন্নাহ কীভাবে বিধান বর্ণনা করে? ইজমা, কিয়াস, পূর্ববর্তী উম্মতদের শরিয়ত, মাসলাহা মুরসালাহ, সাদ্দুয যারায়ি, উরফ বা প্রথা, মাযহাবুস সাহাবী, ইসতিহসান ও ইসতিসহাব প্রভৃতির তত্ত্ব, তথ্য, প্রয়োগপদ্ধতি এবং কোনটি মৌলিক ও স্বতন্ত্র দলিল, কোনটি অনুগামী ও নির্ভরশীল, কোনটি সম্পূরক আর কোনটি ইজতিহাদী তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। এ ছাড়াও ইজতিহাদ, তাকলীদ, তালফীক, উসূলুল ফিক্‌ শাস্ত্রের পরিচিতি, বিষয়বস্তু, লক্ষ্য-উদ্দেশ্য এবং উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রতিটি বিষয়ের প্রাসঙ্গিকতা স্বীকৃত গবেষণা-রীতিনীতির আলোকে নিরপেক্ষভাবে মৌলিক ও আধুনিক নির্ভরযোগ্য গ্রন্থাবলির সাহায্যে সহজভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।