| লেখক | এ কে এম আবদুল আউয়াল মজুমদার, এ কে এম আবদুল আউয়াল মজুমদার |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 14, 2026 |
| catagory | রাজনীতি বিষয়ক বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 462 |
| Cover Type | হার্ড কভার |
উত্তর ও দক্ষিণ আমেরিকা বৈচিত্র্যে ভরপুর দুটি মহাদেশ। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনার কেন্দ্রস্থল হিসেবেও বিশেষ গুরুত্বের দাবিদার এই মহাদেশ দুটি। আন্তর্জাতিক রাজনীতির আগ্রহী পাঠকদের জন্য তাই বিস্তীর্ণ এই অঞ্চলের ব্যাপারে বিস্তারিত জানাশোনা জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখেই “উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের ইতিহাস ও রাজনীতি” বইয়ের গ্রন্থনা। বইটিতে অত্যন্ত বিস্তারিত আকারে উপস্থাপন করা হয়েছে দুই মহাদেশের বিবরণ। প্রথমেই উত্তর ও দক্ষিণ আমেরিকা তথা আমেরিকাস নিয়ে সাধারণ আলোচনা এসেছে। রাষ্ট্র ও দেশের সংখ্যা, স্বাধীনতা অর্জনের তথ্য, আইনসভার তথ্য, হিসপ্যানিক, ক্যারিবিয়ান ও ল্যাটিনো বিষয়ক তথ্য ইত্যাদি বিষয় ধাপে ধাপে উঠে এসেছে। এরপর দুটি দুটি করে মোট চারটি অধ্যায়ে লেখা হয়েছে দুই মহাদেশের রাষ্ট্র ও দেশের বিবরণ। ভূগোল ও আন্তর্জাতিক রাজনীতির আগ্রহী পাঠকদের জ্ঞান অন্বেষায় এই বইটি হতে পারে জরুরি এক উপাদান।