Whatsapp: +8801567808596

  |  

Track Order

যুব সমস্যা ও তার শরয়ী সমাধান

যুব সমস্যা ও তার শরয়ী সমাধান

৳275
৳220
ভূমিকা প্রত্যেক জাতির জন্য তার যুব-সমাজ হল সকল প্রগতি ও উন্নয়নের প্রধান স্তম্ভ। যুব-সমাজই হল জাতির মেরুদণ্ড,জাতির ভবিষ্যৎ এবং আগামী দিনের আশার আলো। যুব-সমাজ হল জাতি ও উম্মাহর গর্ব। যে যুবক আল্লাহর দ্বীনের আলোকে আলোকপ্রাপ্ত,কিতাব ও সুন্নাহ-ভিত্তিক ইসলামী চ
  লেখক   আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী
  প্রকাশনী

 ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী

  সংস্করণ   April 30, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   340
  Cover Type   পেপার ব্যাক

ভূমিকা প্রত্যেক জাতির জন্য তার যুব-সমাজ হল সকল প্রগতি ও উন্নয়নের প্রধান স্তম্ভ। যুব-সমাজই হল জাতির মেরুদণ্ড,জাতির ভবিষ্যৎ এবং আগামী দিনের আশার আলো। যুব-সমাজ হল জাতি ও উম্মাহর গর্ব। যে যুবক আল্লাহর দ্বীনের আলোকে আলোকপ্রাপ্ত,কিতাব ও সুন্নাহ-ভিত্তিক ইসলামী চরিত্রে চরিত্রবান,পার্থিব জ্ঞান-বিজ্ঞানে প্রগতিশীল। এমন উন্নত যুবককে নিয়েই উম্মাহ গর্ব করে। জীবনে সব শ্রেণির মানুষেরই সমস্যা আছে। সমস্যা আছে যুবক ও তরুণ- সমাজের। সে সমস্যার সম্মুখীন হয়ে অনেক যবকই ঘায়েল হয়ে পড়ে।অথচ সমস্যা যতই জটিল হোক না কেন,চেষ্টা ও পথ জানা থাকলে তার সমাধান সহজ হয়ে যায়। ইসলাম হল সৃষ্টিকর্তা আল্লাহ তা’আলার নিকট থেকে আসা মানুষের জন্য এক পূর্ণ জীবন-বিধান; যাতে আছে জীবনের সব ধরনের সমস্যার সমাধান। কিন্তু দুঃখের বিষয় যে,অজ্ঞানতা অথবা খেয়াল-খুশী বশে বহু যুবক মনে মনে এই ধারণা পোষণ করে যে,জীবনের এটাই হল আনন্দের মুহূর্ত। এ সময়টাই হল স্বাচ্ছন্দ্য ও সুখ লুটার সময়। এরপরে বার্ধক্য এসে পড়লে জীবনের আর কোন স্বাদ ও সাধ অবশিষ্ট থাকবে না। অতএব এ সময় আমোদ-আনন্দ করে নিয়ে বৃদ্ধ হলে আল্লাহর পূর্ণ আনুগত্য করা যাবে এবং যৌবন কালের সকল বিষয়ের ক্ষতিপূরণ করে দেওয়া যাবে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।